শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন, দেখুন আজকের রাশিফল

স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামীকাল আমরা দেখতে পাইনা। বাঁচতে হয় বর্তমানে। কিন্তু তবুও আগামীতে ভাল থাকার জন্যে বর্তমানে আমাদের মত সাধারণ মানুষের চিন্তা কম নয়। আর সেই চিন্তাকেই কিছুটা সহজ করে দেয় ভাগ্যলিপি অর্থাৎ রাশিফল। ১২ টি রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন। কেমন কাটবে আজ সারাদিন বা ভবিষ্যৎ তার একটা পূর্বাভাস দেয় আজকের রাশিফল। স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, প্রেম থেকে বিচ্ছেদ। কেমন যাবে আপনার  দিন?

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন আজ।

আজকের দিন মেষ রাশি- ২৭ জুলাই, ২০২৪

আজকের দিন মেষ রাশি- ২৭ জুলাই, ২০২৪পড়ুয়াদের জন্য আজ ভাল খবর, খুলে যেতে পারে নতুন কোন দিক। ৪০ এর উপর যাদের বয়েস তারা বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে সতর্ক থাকুন, অযথা ঝামেলায় জড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই নিজের মতামত প্রকাশ না করাই ভাল।

স্ত্রীর ব্যবহারে আঘাত পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি কোনও আয় হতে পারে। পরিবারে আজ সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে। তবে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। মনকষ্টে ভুগতে হতে পারে। আজ মেষ রাশির জাতক জাতিকারা ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হতে পারে আজ। সন্তানের জন্য খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। পিতার শারীরিক সমস্তা বাড়তে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ রয়েছে।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন বৃষ রাশি- ২৭ জুলাই, ২০২৪

আজ বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটা কিছুটা কঠিন হতে চলেছে। তনে গতকালের থেকে মানসিক চাপ কমে যাবে। প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারে অশান্তিও হতে পারে। প্রত্যাশার চেয়ে ভাল ফল হবে। কোনও কাজে টাকাও খরচ হতে পারে।

অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে। বাড়িতে সবাই সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সেটা হয়ত আপনার নিজেরই পছন্দ নয়। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। তাই ভ্রমণ করতে পারেন। সেটা আনন্দদায়ক হবে এবং নতুন পরিচিতি বৃদ্ধি পাবে।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন মিথুন রাশি- ২৭ জুলাই, ২০২৪

আজ মিথুন রাশির জাতক জাতিকাদের প্রভাব বাড়বে সমাজে। দিনটি লাভের দিক থেকে খুব ভাল কাটবে। নিয়োগের জন্য সময় ভাল। স্বাস্থ্য লক্ষণ সম্পর্কে সচেতন হন। অমীমাংসিত কাজ শেষ হবে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ করবেন। শত্রুরা শত চেষ্টাতেও আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। সব মিলিয়ে আজ ২৭ জুলাই শনিবার মিথুন রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন কর্কট রাশি- ২৭ জুলাই, ২০২৪

কর্কট রাশির জাতক জাতিকারা সচেতন থাকুন আজ। হঠাৎ কাজের চাপ বাড়বে। জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ মিটবে। শিক্ষা প্রতিযোগিতা ও চাকরির কাজে ব্যস্ততা থাকবে। কোনও অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা। পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন। পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে।

শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। পড়ুয়াদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন সিংহ রাশি- ২৭ জুলাই, ২০২৪

পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল।

আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। অগ্রগতির অনেক সুযোগ থাকবে। ঘরের বাইরে ছোট-খাটো মতভেদ উপেক্ষা করবেন না। কথাবার্তা ও আচরণের ভিত্তিতে আপনি আপনার কাজ সম্পন্ন করতে সফল হবে। সামাজিক জীবন মাঝারি মানের কাটবে আজ সারাদিন।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন কন্যা রাশি- ২৭ জুলাই, ২০২৪

সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণের যোগ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।

কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতর বিদ্যার ক্ষেত্র ভাল নয়। ন্ধুরা শুভাকাঙ্ক্ষী এবং অংশীদারদের ঘনিষ্ঠ হবে। স্থান পরিবর্তন বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। দিনটা কর্মদক্ষতা জোরদার হবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন আজ।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে তুলা রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন তুলা রাশি- ২৭ জুলাই, ২০২৪

ধৈর্য ধরুন। কিছু উত্থান-পতন দেখতে পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্কিত ভাল খবর আসতে পারে। সহকর্মীর সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল না যাওয়ার সম্ভাবনা। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে।

আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন বৃশ্চিক রাশি- ২৭ জুলাই, ২০২৪

বড় দায়িত্ব নেবেন। পুরনো সব কাজ শেষ হবে। দিনটি খুব শুভ হবে। প্রতিপত্তি ও প্রভাব বৃদ্ধি পাবে। আজ সময় আপনার পক্ষে থাকবে। জীবনযাত্রার অবস্থার উন্নতি হবে। আপনি আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ হতে পারেন। পারফরম্যান্সে সক্ষমতা এগিয়ে থাকবে। মাঝখানে যৌথ প্রচেষ্টা ভাল হবে। সবচেয়ে বিশেষ বিষয়, আজ আপনার আর্থিক যোগ অত্যন্ত শুভ।

তবে, কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে ধনু রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন ধনু রাশি- ২৭ জুলাই, ২০২৪ আজ ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে ভাল খবর আসবে। বন্ধু, পরিবার এবং নতুন পরিচিতদের সঙ্গে সংযোগ করার জন্য এটি দুর্দান্ত সময়। সঙ্গীর সঙ্গে যদি কোনও ভুল বোঝাবুঝি দূর হতে পারে। প্রেমের জন্যে আজকের দিন অত্যন্ত শুভ। লটারি থেকে কিছু আয় হতে পারে।

তবে, কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তাবৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। আজ সারাদিন মিশ্র ভাবে কাটবে আপনার। কিন্তু একটু সতর্ক থাকলেই আজ সবথেকে আনন্দে থাকবেন আপনি।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে মকর রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন মকর রাশি- ২৭ জুলাই, ২০২৪সামগ্রিক কর্মজীবন এবং আর্থিক অবস্থা ভাল থাকবে। ভাগ্যের সমর্থন পাবেন। কাজের প্রতি অনুরাগ থাকবে। গুরুত্বপূর্ণ কাজ করতে সময় লাগবে। কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরনো কোনও আশা নষ্ট হতে পারে।

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন কুম্ভ রাশি- ২৭ জুলাই, ২০২৪সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।কাউকে টাকা ধার দেবেন না। তর্কবিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। কোনও অজানা ব্যক্তিকে বড় অঙ্কের টাকা দেবেন না। কাজের কৃতিত্ব বৃদ্ধি। লক্ষ্য অর্জনে সফল হবেন। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটান।

সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। 

শনিদেবের কৃপায় ৬ রাশির জাতক জাতিকাদের দারুন শুভদিন। আজ কেমন কাটবে মীন রাশির জাতক জাতিকাদের?

আজকের দিন মীন রাশি- ২৭ জুলাই, ২০২৪

কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ থাকবে।  আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবেন, তবে আজ আপনার স্বপ্ন পূরণ হতে পারে। অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন।

ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত