কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে কলার থোড় ম্যাজিকের মত কাজ করে! জানুন কি করবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলার তো নানা গুন আমরা জানিই। তবে অনেকেই ওবহেলা করেন কলা গাছের এই অংশটি। কিন্তু এই অংশ কিন্তু মোটেই ফেলনা নয়। তবে চলুন, জেনে নিন কলার থোড়ের নানা গুন।

আরও পড়ুনঃ করোনার কারণে মানুষের শরীরে অন্য সমস্যা! আশঙ্কার কথা বললেন গবেষকরা

কলার থোড় শরীরের ভেতরের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে। বৃক্কে পাথর হলে তা রোধ করতে এর জুরি মেলা ভার। এছাড়াও মূত্র থলি ভালো রাখে কলা গাছের এই অংশটি। পাশাপাশি দেহের রক্তও পরিষ্কার করতে সাহায্য করে এটি।

এছাড়াও আমাদের শরীরের কোষে জমে থাকা শর্করা চর্বি জমতে দেয় না। ফলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা কম হয়। এবং এতে ক্যালোরির পরিমানও খুবই কম ফলে স্থূলতা জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

কলার থোড়ে অবহেলা! জানুন এর ভেষজ গুন

ভিটামিন বি সিক্স ভরপুর এই সব্জিতে আছে পটাশিয়াম, আয়রনও ফলে এটি কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এটি বদহজম থেকেও মুক্তি দেয়। তাই আর অবহেলা নয়, জেনে নিন কলার থোড়ের নানা গুন। এবং প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই সব্জি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন