আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা একটি হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠছে। তৃণমূলের ঘরে এবার পদ্ম ফুল ফোটাতে মরিয়া চেষ্টা করছে বিজেপি। তাঁদের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) প্রচারে বেরিয়ে একের পর এক বাণ ছুঁড়ে দিচ্ছেন তৃণমূলের প্রার্থী তথা এই কেন্দ্রের দুবারের সাংসদ দেবকে। ফের একবার তারকা প্রার্থীকে কটাক্ষ করলেন তিনি। এমনকি টেনে আনলেন বিদায়ী সাংসদ নুসরত জাহানের প্রসঙ্গ।



আরও পড়ুন: উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?
ঘাটাল কেন্দ্রে দুবারের সাংসদ দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে দেব (Dev)। অন্যদিকে, হিরণকে প্রথমবার ঘাটাল থেকে লোকসভার টিকিট দিয়েছে বিজেপি। দুই তারকার প্রচার ঘিরে কার্যত হাওয়া গরম সেখানে। গত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে দেব বলেন, ‘আমি ভোটে দাঁড়াতাম না। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই আবার ফিরে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথা রেখেছেন। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই কাজ শুরু করার অনুমতি চাওয়া হয়েছে। এবার আপনারাই ভেবে দেখুন কাকে ভোট দেবেন।’ এর পাল্টা হিরণ বলেন, ‘১০ বছরের সাংসদ হয়ে দেব সংবিধানটাই পড়েননি। নির্বাচন কমিশন কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে।’

২০১৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তবে এবারে আর প্রার্থী করা হয়নি তাঁকে। সেই নুসরতের প্রসঙ্গ টেনে ঘাটালের বিজেপি প্রার্থী বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ ভোটে কাজ করানো। একজন সাংসদ ছিলেন বসিরহাটের (Basirhat)। উনিও ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলেছিলেন। দেবের পরিস্থিতি ঠিক ওরকম হয়েছে।


দেবকে খোঁচা দিতে নুসরতকেও টেনে আনলেন, তৃণমূলের দুই বিদায়ী সাংসদকে নিয়ে বেলাগাম হিরণ

উল্লেখ্য, গতকালের সাংবাদিক বৈঠকে হিরণ প্রসঙ্গে দেব বলেন, হিরণ আমার থেকে একটু সিনিয়র হলেও টলিউডে আমাদের দুজনের কেরিয়ারই একসঙ্গে শুরু হয়েছিল। আমি একটি জায়গায় পৌঁছে গিয়েছি ও হয়তো পৌঁছাতে পারেনি। তাই হিরণের কোথাও একটা সমস্যা আছে। সেই আক্ষেপ রাজনীতির ময়দানে মেটাচ্ছে।’







