উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?

গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idrish Ali)। তাঁর প্রয়াণে খালি হওয়া আসনে উপনির্বাচন প্রয়োজন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের পাশাপাশি বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। বরানগর ও ভগবানগোলায় খালি থাকা বিধায়কের আসন ভরতে ভোটগ্রহণ হবে। উপনির্বাচনে কোন দল কাকে প্রার্থী করবে এনিয়ে ইতিমধ্যেই শেষ শোনা যাচ্ছে, রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে (Priyadarshini Hakim) একটি কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। তবে কী এবার সক্রিয় ভূমিকায় রাজনীতির ময়দানে নামছেন মন্ত্রী কন্যা!

উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?

আরও পড়ুন: যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

বিজেপি (BJP) ইতিমধ্যেই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সূত্রে খবর, তৃণমূল এখনও নাম ঘোষণা করেনি। তবে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মেয়ে প্রিয়দর্শিনী হাকিম সিইএসসি-তে কর্মরত। তিনি তৃণমূলের সঙ্গেও যুক্ত। তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব সামলাচ্ছেন। প্রিয়দর্শিনীকেই উপনির্বাচনে প্রার্থী করার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পুরসভার ভোটে প্রিয়দর্শিনীর নাম উঠে এসেছিল, জল্পনা ছিল তাঁকে প্রার্থী করা হতে পারে, সেনিয়ে আলোচনাও বিস্তর হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী করা হয়নি।

উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?

গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idrish Ali)। তাঁর প্রয়াণে খালি হওয়া আসনে উপনির্বাচন প্রয়োজন। এই কেন্দ্রে প্রিয়দর্শিনী হাকিম প্রার্থী হতে পারেন। বিজেপি ভগবানগোলায় প্রার্থী করেছে যুব সংগঠন থেকে উঠে আসা ভাস্কর সরকারকে। আগামী ৭ মে তৃতীয় দফায় ভগবানগোলায় উপনির্বাচন। অন্যদিকে, তাপস রায় কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি ছিলেন বরানগরের প্রাক্তন বিধায়ক। তাপসের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হবে। সূত্রে খবর, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের (Sajal Ghosh) বিরুদ্ধে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) প্রার্থী করতে পারে তৃণমূল। আগামী ১ জুন

উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?

উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?
উপনির্বাচনে প্রার্থী ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী! কোন দলের হয়ে ভোটযুদ্ধে মন্ত্রীকন্যা?

উল্লেখ্য, ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল ইদ্রিশ আলিকে। জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯-এ তাঁকে প্রার্থী করা হয়নি। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। বিপুল ভোটে জয়লাভ করেন। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চলতি বছরের শুরু থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইদ্রিশ আলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত