যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

Sayoni Ghosh: প্রচারে বেরিয়ে সায়নী বলেন, ভোট না দিলে রাস্তা হবে কীভাবে? পাল্টা এলাকাবাসীদের বক্তব্য, ভোট দিলেও রাস্তা হবে না!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটপ্রচারে গিয়ে যাদবপুরে বাধার সম্মুখীন হলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা-নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা। প্রচারে বেরিয়ে সায়নী বলেন, ভোট না দিলে রাস্তা হবে কীভাবে? পাল্টা এলাকাবাসীদের বক্তব্য, ভোট দিলেও রাস্তা হবে না!

আরও পড়ুন: রান্নার গ্যাসের আধার যাচাইয়ের প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার, প্রক্রিয়া শেষ না হলে কি হবে?

শিয়রে লোকসভা নির্বাচন। সেখানে বিশেষ আকর্ষণ যাদবপুর কেন্দ্র। তৃণমূলের সায়নী ঘোষের বিপরীতে সিপিআইএম-এর প্রার্থী সৃজন ভট্টাচার্য। অন্যদিকে, বিজেপির বাজি অনির্বাণ গাঙ্গুলি। যাদবপুর দীর্ঘদিন ধরেই বামেদের দখলে থাকলেও বিগত ১৫ বছরে ছবিটা বদলেছে। ধারাবাহিকভাবে জিতে আসছে তৃণমূল। তবে, এই কেন্দ্রে প্রত্যেক নির্বাচনে প্রার্থী বদল করে ঘাসফুল শিবির।

যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর
যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

নাম ঘোষণার পর থেকেই লাগাতার প্রচারে বেরোচ্ছেন সায়নী। বারুইপুর পূর্ব থেকে শুরু করে সোনারপুর অঞ্চলে গাড়ি করে প্রচার সেরেছেন তিনি আগেই। বৃহস্পতিবার লাল রঙের দামি হুডখোলা গাড়ি করে এলাকা ঘোরেন তৃণমূলপ্রার্থী। সায়নী এর আগেই বলেছিলেন, যাদবপুরের মানুষ ২৪ ঘন্টা পাশে পাবে তাঁকে। কিন্তু সে কথায় কি চিঁড়ে ভেজেনি?

যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

যাদবপুরে গত লোকসভায় মিমি চক্রবর্তী জিতে সাংসদ হন। কিন্তু মিমি চক্রবর্তী রাজনীতি থেকে সরে এসেছেন। সেই কেন্দ্রে আবার আর এক অভিনেত্রীকেই টিকিট দিয়েছে তৃণমূল। সায়নী ঘোষ একুশের বিধানসভা নির্বাচনে আসানসোলে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান। এবার, লোকসভায় কি যাদবপুর কেন্দ্র ধরে রাখতে পারবে তৃণমূল, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর