রান্নার গ্যাসের আধার যাচাইয়ের প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার, প্রক্রিয়া শেষ না হলে কি হবে?

বাকী ২ দিনে বাকী ২০- ৩০ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই কার্যত অসম্ভব। এর মধ্যে আধার যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে সেক্ষেত্রে গ্যাসের সংযোগ কি বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা তা নিয়ে তৈরি হবে ধোঁয়াশা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগেই শেষ করতে হবে এলপিজি গ্রাহকদের আধার তথ্য যাচাইয়ের কাজ। রান্নার গ্যাসের ভর্তুকিযোগ্য সংযোগে গ্রাহকদের বায়োমেট্রিক করার জন্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে চিঠি দিয়ে ডেডলাইন জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ৩১ মার্চের মধ্যে গ্যাসের আধার যাচাই সারতে হবে। হাতে আর বাকী মাত্র দুদিন। গত অক্টোবরে এই নির্দেশিকা আসার পরে রান্নার গ্যাসের ডিলারদের দোকানের সামনে পড়েছিল লম্বা লাইন।

রান্নার গ্যাসের আধার যাচাইয়ের প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার, প্রক্রিয়া শেষ না হলে কি হবে?

আরও পড়ুন : ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?

সেসময় মনে করা হচ্ছিল ৩১ ডিসেম্বরের মধ্যেই তথ্য যাচাই সারতে চাইছে কেন্দ্র। তবে গ্যাস ডিলাররা তখন আশ্বস্ত করেছিল যে আধার তথ্য যাচাইয়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবে এখন হঠাৎ সময়সীমা বেঁধে দেওয়ায় ধন্দে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে? যদি এর মধ্যে কোন গ্রাহকের প্রক্রিয়া সম্পুর্ণ না হয় তবে কি হবে? গ্যাস পেতে অসুবিধা হবে কি?

রান্নার গ্যাসের আধার যাচাইয়ের প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার, প্রক্রিয়া শেষ না হলে কি হবে?
রান্নার গ্যাসের আধার যাচাইয়ের প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার, প্রক্রিয়া শেষ না হলে কি হবে?

রান্নার গ্যাসের আধার যাচাইয়ের প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার, প্রক্রিয়া শেষ না হলে কি হবে?

গ্যাস সংস্থা সূত্রে খবর, মোটামুটি ৭০ থেকে ৮০ শতাংশ গ্রাহকের এখন অব্দি তথ্য যাচাই সম্ভব হয়েছে। বাকী ২ দিনে বাকী ২০- ৩০ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই কার্যত অসম্ভব। এর মধ্যে আধার যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে সেক্ষেত্রে গ্যাসের সংযোগ কি বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা তা নিয়ে তৈরি হবে ধোঁয়াশা। তবে শোনা যাচ্ছে, ভরতুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোনও নির্দেশে কেন্দ্রের তরফে নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত