বেতন বৈষম্যের মামলায় বড় সিদ্ধান্ত হাই কোর্টের, চাপে রাজ্য সরকার

প্রাথমিক সিক্ষকদের মামলায় বেতন বৈষম্যের মামলায় বড় সিদ্ধান্ত হাই কোর্টের। ব্রিজ কোর্স না করা শিক্ষকদের এ- স্কেলে বেতন দিতে পারে। তাহলে মামলাকারীদেরও সেই বেতন দিতে হবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাথমিক শিক্ষক (Primary Teacher) দের জন্য ব্রিজ কোর্স দীর্ঘদিন আগে চালু হলেও। বাংলায় কোন এই পোস্ট চালু করতে পারেনি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার ফলে রাজ্যের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ ওঠে। ক্রমেই পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছায়। শেষে প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। আর এদিনই ব্রিজ কোর্স চালু হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্ন করে আদালত।

বর্তমানে রাজ্য সরকার একাধিক নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত। কার্যত প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগ নিয়ে অনেকটাই ব্যাকফুটে রাজ্য সরকার। ইতিমধ্যে এই নিয়োগ নিয়েও কলকাতা হাইকোর্টে মামলার পর তদন্তের ভার গিয়ে পড়েছে কেন্দ্রীয় সংস্থার ওপর। এই আবহাওয়া ব্রিজ কোর্স কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠায় অনেকটাই চাপে রাজ্য সরকার। শুধু তাই নয় এই কোর্স না করা অনেক প্রাথমিক শিক্ষক বিএড উত্তীর্ণ হয়েই রাজ্য সরকারের এ-ক্যাটাগরির শিক্ষকের তালিকায় রয়েছে।

তার ফলে ক্যাটাগরি অনুযায়ী উচ্চ স্কেলে বেতন পাচ্ছে তারা। এবার এই বৈষম্যের অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন শিক্ষক। এদিন বিচারপতি হরিস ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্তপালে ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে রাজ্যকে। নির্দেশে বলা হয়েছে, রাজ্য সরকার যদি ব্রিজ কোর্স না করা শিক্ষকদের এ- স্কেলে বেতন দিতে পারে। তাহলে মামলাকারীদেরও বঞ্চিত করা যাবে না।

অর্থাৎ হাইকোর্টের নির্দেশ যারা এ-ক্যাটাগরিতে বেতন পাচ্ছেন তাদের বেতন নিয়ে কোন আপত্তি আদালতের নেই। তবে যারা এই বেতন পাওয়ার যোগ্য বলে আদালতে মামলা করেছেন তাদেরও যেন রাজ্যের তরফে সমপরিমাণের বেতন দেওয়া হয়। যার কারণে এক প্রকার টানাপড়নের মাঝে পড়েছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনমতেই মামলাকারীদের অতিরিক্ত বেতন দেওয়া সম্ভব নয়। অন্যদিকে যারা এ ক্যাটাগরিতে রয়েছে তাদের বেতনও কমিয়ে আনা সম্ভব নয়। যার ফলে রীতিমতো চাপে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত