SSC: প্রাক্তন উপদেষ্টাকে দিতে হবে সম্পত্তির হিসেব, শিক্ষক নিয়োগ মামলায় নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় নজিরবিহীন  নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগে অনিয়মের অভিযোগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চাইল কলকাতা হাইকোর্ট।   আগামী ৩১ তারিখের মধ্যে হলফনামার আকারে প্রাক্তন উপদেষ্টাকে দিতে হবে সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ Rampurhat Clash: বাগটুইকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, প্রভাবশালী নেতার সঙ্গে কথা হয়েছিল আনারুলের

এর আগে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়ছিল আদালতের তরফে। সেবার আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। নিয়োগ নিয়ে তাঁর সুপারিশের ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে। এবার তাঁর সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কতটা আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই এই পদক্ষেপ নিয়েছে আদালত। যা এখনও অবধি আদালতের তরফে নেওয়া নজিরবিহীন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

In Kolkata, hundreds of job aspirants sitting on fast for last 28 days; Mamata govt yet to end deadlock | The Financial Express

নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় মামলাকারীদের তরফে আদালতের কাছে জানানো হয়েছিল পুরানো প্যানেলে দুর্নীতি হয়েছে। তাই নতুন প্যানেল বের করে নিয়োগ করতে হবে। এমনকি যোগ্যদের চাকরী দেওয়া হয়নি বলেই অভিযোগ তুলেছেন তাঁরা। এর আগে এই মামলার শুনানি পর্বের কলকাতা হাইকোর্টের মন্তব্য ছিল, এটা হিমশৈলের চূড়া মাত্র।

প্রাক্তন উপদেষ্টাকে দিতে হবে সম্পত্তির হিসেব, নির্দেশ আদালতের 

প্রাক্তন উপদেষ্টাকে দিতে হবে সম্পত্তির হিসেব, নির্দেশ আদালতের 
প্রাক্তন উপদেষ্টাকে দিতে হবে সম্পত্তির হিসেব, নির্দেশ আদালতের

গত ১ ফ্রেব্রুয়ারি আরটিআই করে এক মামলাকারী জানতে চান ইনসান আলি নামে এক শিক্ষক সম্পর্কে। এই ইনসান আলির নিয়োগ নিয়েই অভিযোগ ওঠে কমিশনের বিরুদ্ধে। অভিযোগ, শান্তি প্রসাদ সিনহার সুপারিশে ইনসান আলির নিয়োগ হয়েছিল। নিয়োগের ছয় বছর পর কেন মামলা দায়ের হল? তা নিয়ে প্রশ্ন ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত