নজরবন্দি ব্যুরোঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য আর কোনও আবেদন গ্রহণ করবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে।
আরও পড়ুনঃ ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, হাইকোর্টে মামলা দায়ের
২০২২ সাল থেকে ডিএলএড কোর্স শুরু হওয়ার কথা ছিল। যা শেষ হওয়ার ছিল ২৩ এর শুরুতে। গত ২৮ ডিসেম্বর ভর্তির জন্য পর্ষদের তরদে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৬ জানুয়ারি অবধি আবেদন জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। ২০২২ সালে শুরু এই কোর্সের জন্য ২০০ টি কর্মদিবসের প্রয়োজন ছিল। অভিযোগ, ২০২২ এর শিক্ষাবর্ষ শেষ হতে আরও কয়েকমাস বাকি রয়েছে। কীভাবে পর্ষদ নতুন করে ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারে? এমনকি আবেদন ফি নিয়ে অভিযোগ ওঠে।

একইসঙ্গে মামলাকারীর অভিযোগ, নতুন শিক্ষাবর্ষে আবেদনের জন্য নেওয়া হচ্ছে ৩ হাজার টাকা। যেখানে জেনারেলদের জন্য নেওয়া হচ্ছে ৩০০ টাকা এবং এসসি এবং এসটিদের জন্য লাগছে ১৫০ টাকা। এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে যারা ভর্তির জন্য আবেদন করেছেন, তাঁদের ভর্তির প্রক্রিয়া বাতিল হতে চলেছে? প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।
ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, বিরাট প্রশ্নের মুখে আবেদনকারীরা

এমনিতেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে তোলপাড় হয়েছে রাজ্যজুড়ে। এই মুহুর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য এখন জেল হেফাজতে। এরই মধ্যে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



