SLST তেও ৬ ভুয়ো নিয়োগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ SLST তেও ৬ ভুয়ো নিয়োগ। গণিতে ৬ নিয়োগের বিস্তারিত নথি তলব করল কলকাতা হাইকোর্ট। ৬ নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ভুয়ো নিয়োগকে কেন্দ্র করে শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টরের রিপোর্ট তলব করা হয়েছে। ৭ মার্চের মধ্যে সেই রিপোর্ট জমার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ SSC: নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট

এদিন নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়েও একই রায় দেয় কলকাতা হাইকোর্ট। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্যানেলে নাম নেই। তা সত্ত্বেও কিভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের। ফের করে চাকরী পেয়ছেন চাকরী প্রত্যাশীরা। তাই তদন্ত করুক ডিরেক্টর। কী করে হল, তা খুঁজে বের করতে হবে সিবিআইকে। নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ২৮ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে আদালত।

গোটা ঘটনার পিছনে কারা আছেন? এমনকি কোনও আর্থিক লেনদেন হয়েছে কী না তা খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাঁদের নির্দেশে সরকারী আধিকারিকরা এই কাজ করেছেন তাঁদেরকেও খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে এসএসসির গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩৫০ জনকে বরখাস্ত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সিবিআই অধিকর্তা এই বিষয়টির ওপর নজর রাখবেন। এমনকি গ্রুপ ডি নিয়োগেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল একই বেঞ্চ। পরে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

SLST তেও ৬ ভুয়ো নিয়োগ, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

SLST তেও ৬ ভুয়ো নিয়োগ, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের
SLST তেও ৬ ভুয়ো নিয়োগ, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

পরে এসএসসির গ্রুপ ডি মামলায় তদন্ত চালাচ্ছিল প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বাধীন কমিটি। এবার সেই আর কে বাগের নেতৃত্বাধীন কমিটিই তদন্ত করবে গ্রুপ সি -র। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর