নজরবন্দি ব্যুরোঃ কয়লাকাণ্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়কে এখনই গ্রেফতার নয়। শুক্রবার এমনটাই নির্দেশ দিল আদালত। আগামী ছ’সপ্তাহ গ্রেফতার করা যাবে না তাঁকে। তবে ইডির তলবে ভার্চুয়ালে না, বরং সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবকে। যার ফলে কয়লাকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক।
আরও পড়ুনঃ কয়লা কান্ডে অতি সক্রিয় ইডি, তলব রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে


এর আগে কয়লা পাচার কাণ্ডে দু’বার দিল্লির সদর দফতরে তলব করেছে ইডি। মঙ্গলবার বিচারপতি শিবকান্ত প্রসাদ জানিয়েছেন, যেহেতু সুমিতের নামে কোনও এফআইআর নেই তাই ছ’সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না। ইডি সূত্রে খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে কেন্দ্রীয় সংস্থা।
হাইকোর্টের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে কলকাতার অফিসে গিয়ে হাজিরা দিতে পারবেন সুমিত। তবে ভার্চুয়ালে না বরং সশরীরে হাজিরা দেবেন তিনি।
কয়লাকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, ছ’সপ্তাহ গ্রেফতার করা যাবে না সচিবকে

এর আগে কয়লাকণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। প্রায় নয় ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তলব করা হয় অভিষেকের স্ত্রীকে। এছাড়াও কয়লাকণ্ডে রাজ্যের একাধিক মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি।


এখনও অবধি কয়লাকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে জিজ্ঞাসাবাদের পর ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই এলাকায় অবৈধ কয়লা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন ওই চার ব্যক্তি।







