নজরবন্দি ব্যুরোঃ কয়লা কান্ডে CBI-এর পাশাপাশি অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সহ তিন আইপিএসকে তলবের পর এবার নোটিস গেল মমতা সরকারের আরেক মন্ত্রীর ঘরে।
আরও পড়ুনঃ কয়লা কান্ডে CBI-এর বাড়বাড়ন্ত না পসন্দ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নবান্ন


সূত্রের খবর কয়লা পাচার লান্ডে এবার তলব করা হয়েছে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে। ইডি সূত্রের খবর, কয়লা পাচার-কাণ্ডে টাকাপয়সার লেনদেন সহ একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে মলয় ঘটককে।
কয়লা কান্ডে পরপর তলব শাসক দলের নেতা-মন্ত্রীদের।
কয়লাকান্ড নিয়ে ভোটের আগেও বেশ সক্রিয় ভাবে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার বলা হয়েছে প্রতিহিংসার কারণে এসব সংস্থাকে কাজে লাগাচ্ছে কেন্দ্র সরকার। আজই কয়লা কান্ডে সিবিআই -এর অতিসক্রিয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে নবান্ন।
দিন কয়েক আগেই তদন্তের স্বার্থে অভিষেক-রুজিরাকে চিঠি পাঠিয়েছে ইডি। যদিও গতকালের হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক জায়া। চিঠি দিয়ে সাফ জানিয়েছেন সন্তানদের রেখে করোনা কালে যাওয়া সম্ভব নয়, প্রয়োজনে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করুক ইডি। তার পরেই আজ ফের শাসক দলের মন্ত্রীকে ডাক পাঠাল ইডি।









