নজরবন্দি ব্যুরোঃ কয়লা কান্ডে গত ডিসেম্বর থেকেই সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের আগে আগেই তেড়েফুড়ে উঠেছিল একপ্রকার। তদন্তের স্বার্থে রাজ্যের একাধিক জায়গায় যাচ্ছেন আধিকারিকরা। এর আগেও মূল অভিযুক্তর আইনজীবী দাবি করেছিলেন রাজ্যের আভ্যন্তরীন মামলায় CBIএর তদন্তের এক্তিয়ার নেই। তবে সেই অভিযোগ খারিজ হয়েছিল আগেই।
আরও পড়ুনঃ ত্রিপুরায় TMC’র তুরুপের তাস সুস্মিতা! তৈরি ১৫ দিনের অ্যাজেন্ডা


এবার কয়লা পাচার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাড়বাড়ন্ত দেখে সোজা শীর্ষ আদালতের দরজায় নবান্ন। গতকালই ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের তরফ থেকে যে CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার।
কয়লা কান্ডে CB-এর পাশাপাশি অতিসক্রিয় ED-ও।
তার পরেই কয়লা কান্ডে CBI তদন্তের বাড়বাড়ন্ত নিয়ে আজ শীর্ষ আদালতের দরজায় গেল নবান্ন। রাজ্যের অভিযোগ CBI নবান্ন‘র অনুমতি ছাড়াই রাজ্যের যেখানে সেখানে তদন্ত চালাচ্ছে। বাড়াবাড়ি করছে তদন্তের নামে।
আর CBI-এর অতিসক্রিয়তা পচ্ছন্দ নয় রাজ্যের। যদিও ওয়াকিবহাল মহলের মতে তদন্ত ভার হাতে এলে সিবিআই সবরকম ভাবেই তদন্ত চালাতে পারে। এতে সমস্যার কিছু নেই এমনকি রাজ্যের অনুমতির প্রয়োজনও নেই। অনেকক্ষেত্রেই রাজ্যকে অবগত করে কাজ করে ঠিকই, তবে তা প্রয়োজনীয় নয়।









