ত্রিপুরায় TMC’র তুরুপের তাস সুস্মিতা! তৈরি ১৫ দিনের অ্যাজেন্ডা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় TMC’র তুরুপের তাস হসেবে যে সুস্মিতা দেবকে তুলে ধরা হবে রাজনৈতিক মহল একথা মনে করেছিল আগেই। দীর্ঘদিনের পোড় খাওয়া কংগ্রেস নেত্রী দল ত্যাগ করেই সোজা কলকাতায় এসে যেভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তাতে সব মহলই ভেবেছিল এবার অসম-ত্রিপুরার রাস্তায় তৃণমূল কংগ্রেসের অগ্রভাগে থেকে লিড দেবে সুস্মিতাই।

আরও পড়ুনঃ মুকুলের অসুস্থতা নিয়ে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, আজই SSKM-এ রায়সাহেব

ইতিমধ্যে অসমে সুস্মিতার হাত ধরে অনেকেই যোগ দিয়েছেন তৃণমূলে। দলের তরফে জানান গিয়েছল আগামী ১৫ দিন জুড়ে ত্রিপুরায় প্রচার অভিযান চালাবেন এ রাজ্যের নেতা নেত্রীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে, মিটিং মিছিল করে সংগ্রহ করবেন আগামী দিনের কর্মীদের। ত্রিপুরায় এই ১৫ দিনের কর্মসূচিতে অসম থেকে যাচ্ছেন সদ্য তৃণমূলে আসা সুস্মিতা দেবও।

সেই মতো আজ থেকেই ত্রিপুরার রাস্তায় নেমে পড়েছেন সুস্মিতা দেব। গতকাল ত্রিপুরায় পৌঁছেই ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে শুরু করেন যাত্রা। । সেখানেই তিনি স্লোগান তোলেন, ‘জিতবে ত্রিপুরা।’ সেখানেই তিনি বলেন, , “যদিও সাধারণ মানুষ শেষ কথা বলবে, দেবীর আশীর্বাদে, আমরা রাজ্য এবং জনগণের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি বিশ্বাস করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে আরও শক্তিশালী হবে।”

ত্রিপুরায় TMC'র তুরুপের তাস সুস্মিতা! তৈরি ১৫ দিনের অ্যাজেন্ডা
ত্রিপুরায় TMC’র তুরুপের তাস সুস্মিতা! তৈরি ১৫ দিনের অ্যাজেন্ডা

ত্রিপুরায় TMC’র তুরুপের তাস সুস্মিতা! 

ত্রিপুরায় তৃণমূলের প[অরিকল্পনা যে দীর্ঘমেয়াদী তা নিশ্চিত করে তিনি আরও বলেন,  “অসমে একটি অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতি রয়েছে – মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছেন। যদিও অসমের জন্য আমাদের পরিকল্পনা আছে। কিন্তু এই মুহূর্তে আমরা ত্রিপুরায় মনোনিবেশ করতে চাই।” আগামী ১৫ দিন ত্রিপুরা জুড়ে ঝড় তুল্বেন তিনি। রাজ্য থেকে ইতিমধ্যে গিয়েছেন ব্রাত্য বসু। যাবেন আরও একাধিক নেতা মন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন