নজরবন্দি ব্যুরোঃ মুকুলের অসুস্থতা নিয়ে গত কালই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং এক এক সময়ের দুই দলেরই সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু বলেছিলেন, মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে, পিএসি-র একটি মিটিংয়েও হাজির হচ্ছেন না।’
আরও পড়ুনঃ চিটফান্ড কান্ডে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নয়া ডিজিকে তলব হাইকোর্টের


আর ঠিক তার পরের দিন অর্থাৎ আজ শারীরিক অসুস্থতা নিয়ে SSKM-এ হাজির রায়সাহেব। বহুদিন ধরেই রাজনীতির অন্দরের খবর ছিল শরীর ভালো যাচ্ছে না মুকুলের। একে দলবদল, পত্নী বিয়োগ, পর পর এতো ঘটনার ভার নিয়ে ক্লান্ত। শরীর অসুস্থ।
কৃষ্ণনগরে নিয়ে ‘উপনির্বাচন হলে বিজেপি জিতবে’ বলার পরে ড্যামেজ কন্ট্রোলের জন্য তৃণমূল বলেছিল অসুস্থ মুকুল রায়, পুত্র শুভ্রাংশুও বলেছিলেন মায়ের যাওয়ার পর থেকে শরীর মন একেবারে আলো নেই বাবার। তবে মুকুলের কথা বার্তা আর তার প্রেক্ষিতে বারবার ‘অসুস্থতা’র প্রসঙ্গ উঠে আসাকে গতকাল ‘পুরোটাই নাটোক’ বলে আখ্যা দিয়েছিলেন শুভেন্দু।
মুকুলের অসুস্থতা নিয়ে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, আজই রায়সাহেব ভর্তি হলেন হাসপাতালে।
গতকাল এক বৈঠকে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। পিএসি বৈঠকেও হাজির হচ্ছেন না তিনি। তার মানে এটাই, খরচ আমরা করব, হিসেবও আমরা রাখব, এটাই আসলে কাটমানি খ্যাত তৃণমূলের নীতি।’



আর মুকুলের অসুস্থতা নিয়ে বলার ঠিক পরেই, আজ বৃহস্পতির সকালেই শারীরিক অসুস্থতা নিয়ে SSKM-এ হাজির বিজেপি বিধায়ক এবং তৃণমূলের নেতা মুকুল রায়। সূত্রের খবর আজ সকাল থেকেই শরীর ভালো না যাওয়ায় নিয়ে আসা হয় হাসপাতালে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকায় একাধিক শারীরিক সমস্যা ছিলই, তাই আর দেরী করেনি।
পরীক্ষা এবং দেখভালের জন্য এই মুহুর্তে মুকুল রায়কে SSKM-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠিত হয়েছে ইতিমধ্যে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুত্র শুভ্রাংশু রায়কে ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








