চিটফান্ড কান্ডে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নয়া ডিজিকে তলব হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিটফান্ড কান্ডে তলব করা হয়েছে রাজ্য পুলিশের নয়া ডিজি মনোজ মালব্যকে। দু’দিন আগেই ডিজি বীরেন্দ্র অবসর গ্রহণ করার পরেই রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এই মুহুর্তে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ চালাবেন ১৯৮৬ এর আইপিএস এর ব্যাচ মালব্য।

আরও পড়ুনঃঅবশেষে আদালতে আত্মসমর্পণ বিজেপি বিধায়ক চন্দনা বাউরির

ঘটনার দিন দুইয়ের মাথায় তাঁকেই তলব করেছে হাইকোর্ট। সূত্রের খবর অর্থলগ্নি সংস্থার মামলায় তাঁকে তলব করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। চিটফান্ড কান্ডে আজ দুই সংস্থার ডিরেক্টরদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু তাঁরা উপস্থিত হননি। সেই প্রসঙ্গেই মামলাকারীরা অভিযোগ করেন বারবার অমান্য করা হচ্ছে আদালতের নির্দেশ। ঘটনাচক্রে আদালতের নির্দেশ দেওয়ার সময়ে রাজ্য পুলিশের ডিজি ছিলেন সি বীরেন্দ্র। তাঁর অবসর গ্রহণের পরে সবে সবে সেই পদে বসেছেন মনোজ মালব্য।

চিটফান্ড কান্ডে আদালতের নির্দেশ মানেনি রাজ্য পুলিশ, ব্যাখ্যা দিতে ২১ তারিখ হাজিরা দিতে হবে ডিজিকে। 

চিটফান্ড কান্ডে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নয়া ডিজিকে তলব হাইকোর্টের
চিটফান্ড কান্ডে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নয়া ডিজিকে তলব হাইকোর্টের

তবে মামলাকারী আইনজীবীরা কোর্টে জানান আদালতের নির্দেশ মানেনি রাজ্য পুলিশ। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মালব্যর জন্য সময় চাইলেও তা খারিজ করে উচ্চ আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশ পালন না করার জন্য আগামী ২১শে সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিজি আদালতে হাজিরা দিয়ে সবিস্তারে কারণ জানাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত