নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের করা রক্ষাকবচের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ইডির তলবের নোটিশের প্রেক্ষিতে রক্ষাকবচ দিয়েছিল আদালত। এখন সেই রক্ষাকবচ খারিজ করে দেওয়া হল। অর্থাৎ মেনকা গম্ভীরের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে পারবে ইডি। যার ফলে আগামী দিনে বিরাট সমস্যায় পড়তে চলেছেন অভিষেক শ্যালিকা।
আরও পড়ুনঃ Awas Yojana: আবাসে দুর্নীতি খুঁজতে জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল, চাপ বাড়ছে শাসকদলের নেতাদের


গরু পাচার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালতের তরফে জানানো হয়েছিল, মেনকাকে জিজ্ঞাসাবাদ করলেও এখনই গ্রেফতার করা যাবে না। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ মেনকার মামলা খারিজ করে দেওয়া হয়। আগামী দিনে ইডির বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নিতে পারবেন মেনকা? প্রশ্ন উঠতে শুরু করেছে।

গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে মেনকা গম্ভীরকে দিল্লির সদর দফতরে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক শ্যালিকা। তাঁর বক্তব্য ছিল, দিল্লি নয়, বরং কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করুক ইডি। একইসঙ্গে তাঁর বক্তব্য ছিল, এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না।
মেনকার রক্ষাকবচের আবেদন খারিজ, মাঠে নামবে ইডি

দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য সায় দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মূলত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এবং চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের জন্যই ব্যাঙ্কক যেতে চান তিনি। সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন মেনকা। এখন কী ইডির প্রশ্নের মুখে পড়তে হবে মেনকাকে? উঠছে প্রশ্ন।










