নজরবন্দি ব্যুরোঃ আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে জমা দিতে হবে রিপোর্ট। পানিহাটির অনুপম দত্তের খুনের ঘটনায় এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ Lakhimpur Kheri: অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের


১৩ মার্চ সন্ধ্যেবেলায় খুন হন পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। ঘটনার পর থেকেই সিবিআই তদন্তের দাবি করছেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দেবী। তাঁর দাবি, এর আগেও অনুপম দত্তকে খুনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেবার প্রাণে বেঁচে যান তিনি। তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।

ঘোতনায় এখনও অবধি তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকালই পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে ধনঞ্জয় কুমারকে। পাটনা থেকে গ্রেফরতার করে ব্যরাকপুর থানায় নিয়ে আসা হয়। আদালতের নির্দেশে ৬ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে।


দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে জমা দিতে হবে রিপোর্ট, নির্দেশ হাইকোর্টের

সূত্রের খবর, অনুপম দত্ত খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিহারের অস্ত্রব্যবসায়ী ধনঞ্জয় কুমারের কাছ থেকে কিনেছিল শম্ভু পণ্ডিত। শম্ভুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে সেই লেনদেনের যাবতূঈয় তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। এর পরই ধনঞ্জয়ের খোঁজে পাটনায় পাড়ি দেন বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।







