বেআইনিভাবে চলত পাথর পাচার, রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি এবং সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বীরভূম জেলা জুড়ে চলছে সিবিআইয়ের অভিযান। এরই মধ্যে নতুন করে পাথর বোঝাইয়ের অভিযোগ উঠল বীরভূম জেলায়। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্শি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা, ‘স্বল্প’ দান মমতার।

একইসঙ্গে ওই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবিলম্বে বেআইনি ভাবে ওই টাকা তোলা বন্ধ করতে হবে।

বেআইনিভাবে চলত পাথর পাচার, রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল হাই কোর্ট

পরবর্তী শুনানির দিন সকলকে উপস্থিত ইডিকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন ধ্রুব সাহা। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাথর তুললে সরকারকে প্রতি কিউবিক মিটার পাথরের পরিবর্তে ১৩০ টাকা করে রাজস্ব দিতে হয়।

বেআইনিভাবে চলত পাথর পাচার, রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল হাই কোর্ট

বেআইনিভাবে চলত পাথর পাচার, রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল হাই কোর্ট

বেআইনিভাবে চলত পাথর পাচার, রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল হাই কোর্ট
বেআইনিভাবে চলত পাথর পাচার, রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল হাই কোর্ট

খাদানের লিজ যার কাছ থেকে নেওয়া হয়েছে, তার কাছ থেকেই টাকা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু খাদান এলাকায় বেনিয়মভাবে টাকা নেওয়া হয়। যা সরকারি টাকাকে ছাপিয়ে গেছে। উল্লেখ্য, এর আগে ১৯ জনের সম্পত্তি মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেখানে ফিরহাদ হাকিম সহ একাধিক জনের নাম যুক্ত রয়েছে। এবার আরও একটি মামলায় ইডিকে যুক্ত করায় চাপ বাড়ল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত