খেলরত্ন সম্মান থেকে নিজের নাম সরিয়ে নিতে অনুরোধ ভাজ্জির! কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান রাজীব খেলরত্নের জন্য প্রাথমিক তালিকায় নাম থাকলেও পরবর্তীতে আর রাখা হয়নি হরভজন সিং’য়ের নাম। রাজীব খেলরত্নের মনোনয়নের জন্য পঞ্জাব সরকারের প্রস্তাবিত তালিকা থেকে টার্বুনেটরের নাম বাদ যাওয়ায় শুরু হয় জল্পনা।

আরও পড়ুনঃ করোনায় মৃত সহকর্মী, পিপিই কিট চেয়ে কর্মবিরতিতে কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীরা!

Shamim Ahamed Ads

সেই সমস্ত জল্পনা দূরে সরিয়ে হরভজন জানালেন রাজীব খেলরত্ন প্রাপকের প্রস্তাবিত তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য তিনি নিজেই আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারের কাছে।টুইটারে লিখলেন, ‘আমার ফোনে প্রশ্নের বন্যা শুরু হয়েছিল। সকলে জানতে চান, কেন পঞ্জাব সরকার আমার নাম প্রত্যাহার করেছে। কিন্তু সত্যিটা হল, আমি এই পুরস্কারের যোগ্যই নই।

খেলরত্ন পুরস্কারের ক্ষেত্রে একজন খেলোয়াড় গত তিন বছর আন্তর্জাতিক মঞ্চে কী করেছে, তা পর্যালোচনা করা হয়। তাই আমার নাম বাদ দিয়ে সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছে।’খেলরত্ন নিয়ে যা-ই বলুন, নিজের দক্ষতার প্রতি এখনও পূর্ণ আস্থা রয়েছে এই অফস্পিনারের। দেশের হয়ে শেষ টেস্ট এবং ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন ২০১৫ সালে।

কিন্তু আইপিএলে এখনও খেলে যাচ্ছেন। সংবাদ সংস্থাকে হরভজন বলেছেন, ‘বয়স নিয়ে ভাবি না। আমি যোগ্য কি না দেখতে চান? এখনকার তরুণ স্পিনারদের সঙ্গে আমার দক্ষতার পরীক্ষা হোক। এমনকি ভারতের সেরা স্পিনারদের সঙ্গেও যে কোনও সময় পরীক্ষা দেওয়ার জন্য আমি তৈরি আছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত