এখনই কি খোলা বাজারে ভ্যাকসিন, রাজ্য সফরে এসে জবাব দিলেন হর্ষবর্ধন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনই কি খোলা বাজারে ভ্যাকসিন, রাজ্য সফরে এসে জবাব দিলেন হর্ষবর্ধন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। তাঁর আগে একের পর এক কেন্দ্রীয় নেতা আসছেন রাজ্য সফরে। পারদ বাড়ছে রাজ্য রাজনীতির। শনিবার একদিকে মালদহ-নবদ্বীপে ব়্যালি-জনসভা করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে আজ কলকাতা সফরে এসে রাজ্যের শাসকদলকে বিঁধলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

আরও পড়ুনঃ ফুটো কলসি দিয়ে বেরিয়ে যাচ্ছে জনাদেশ! কৃষি বিল প্রসঙ্গে কেন্দ্রকে তোপ RSS নেতার।

সেই সঙ্গে করোনা ও ভ্যাকসিন নিয়েও বার্তা দিলেন তিনি। আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন ‘রাজ্যের স্বাস্থ্যখাতে কেন্দ্র ব্যাপক সাহায্য করেছে। কোভিড-সহ সব ক্ষেত্রেই উদারহস্ত কেন্দ্র। কিন্তু রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো হতাশাজনক। যেক্ষেত্রে দরকার কেন্দ্র প্রশংসা করেছে। হতাশাজনক কাজের সমালোচনা করতেই হবে।’ এদিকে ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। তবে এখনই খোলা বাজারে ভ্যাকসিন পাওয়ার সম্ভবনা কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। রাজ্য রাজনীতিকে কটাক্ষ করে তিনি জানান সত্য পরিবর্তন আসবে। আর তাতে সাহায্য করবে বিজেপির রথযাত্রা।

এদিন সাংবাদিকদের তিনি আরও বলেন ১৯৯৩ সাল থেকে রাজনীতি করছি। কোনও দিন কোনও কারণে মিথ্যা বলিনি। যাচাই করে দেখুন রাজ্যের বাস্তব অবস্থা। বিজেপি নেতারা নন মানুষ বলছে, পরিবর্তন হবে।’ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজেপি নেতা শিব প্রকাশ, স্বপন দাশগুপ্ত, সব্যসাচীরা একযোগে সমালোচনা করলেন রাজ্য শাসক দলের। শিব প্রকাশ প্রশ্ন তোলেন, ‘আর কতদিন কেন্দ্রকে গালি দিয়ে চলবে?’ তাঁর অভিযোগ, ‘রাজ্যে সাড়ে পাঁচ লক্ষ রোহিঙ্গা ভোটার রয়েছে। আমফান, করোনার টাকা গিয়েছে বিত্তশালীদের ঘরে। আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ পরিবর্তন চাইছে।’

এখনই কি খোলা বাজারে ভ্যাকসিন, রাজ্য সফরে এসে জবাব দিলেন হর্ষবর্ধন। তাঁর কথায়, ‘লক্ষ্য সোনার বাংলা গড়া। তাই আগে পরিবর্তন দরকার।’ সরগরম রাজ্য রাজনীতি। এখন ভোটে কোন দল শেষ হাসি হাসে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন