ফুটো কলসি দিয়ে বেরিয়ে যাচ্ছে জনাদেশ! কৃষি বিল প্রসঙ্গে কেন্দ্রকে তোপ RSS নেতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফুটো কলসি দিয়ে বেরিয়ে যাচ্ছে জনাদেশ! কৃষি বিল প্রসঙ্গে কেন্দ্রকে তোপ RSS নেতার। দিল্লি সীমান্তে আন্দোলন রত কৃষকদের আসে দাঁড়াতে গিয়ে কার্যত ভাগ হয়ে গিয়ে দেশ। এক পক্ষ যুক্তি সাজাচ্ছেন কেন্দ্রের হয়ে, অবলীলায় বলে যাচ্ছে আদলনকারীরা নাকি দেশদ্রোহী। আর একপক্ষ আগাগোড়া দাঁড়িয়ে আছেন দেশের কৃষকদের পাশে। কৃষি আইন বিলের প্রত্যাহারের দাবিতে সব রাজ্যই নিজেদের মতো করে পাশে দাঁড়িয়েছে দিল্লির।

আরও পড়ুনঃ দিল্লির কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্য জুড়ে আন্দোলন বাম কৃষক-সংগঠনগুলির।

এই অবস্থায় আজ শনিবার RSS এর বর্ষীয়ান নেতা রঘুনন্দন শর্মা কৃষি আইন নিয়ে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর কে। RSS নেতা রঘুনন্দন জানিয়েছেন যেখানে দেশের ভিত্তি কৃষি, আর কৃষকরা মানছেন না সেই আইন, চলছে দীর্ঘ আন্দোলন সেই সময়েও কেন্দ্র কেনো প্রত্যাহার করছে না আইন। এটাও বলছেন তিনি যে ‘ ক্ষমতার দম্ভ পেয়ে বসেছে দলকে ‘

তিনি সোশ্যাল মিডিয়ায় আরো জানিয়েছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, ” আপনি সরকারের অংশ। আপনার উদ্দেশ্য কৃষকদের উপকার করা, তারা যদি সেই উপকার নিতে না চায় আপনি খামোকা উপকার কেনো করতে চাইছেন ?” তিনি আরও বলেন ” কেউ যদি নগ্ন থাকতে চায় তাহলে জোর করে কেনো পোশাক পরাতে চাইছেন?” এসবের পরই তিনি কেন্দ্রকে সরাসরি দম্ভের খোঁচা দেন, তিনি জানান ”আজ ক্ষমতার দম্ভ আপনাদের মাথায় ঢুকে পড়েছে। কেন এভাবে জনাদেশ হারাচ্ছেন? কংগ্রেসের সব পচা নীতিকে আমরা প্রয়োগ করছি, যার প্রতি আমাদের কোনও কৌতূহলই ছিল না। কলসিতে ফুটো হয়ে গেলে সব জল কিন্তু বেরিয়ে যায়। জনাদেশের ক্ষেত্রেও সেটাই হয়।”

ফুটো কলসি দিয়ে বেরিয়ে যাচ্ছে জনাদেশ! কৃষি বিল প্রসঙ্গে কেন্দ্রকে তোপ RSS নেতার। তিনি এও বলেন জাতীয়তা বোধের উন্মেষ ঘটানো উদ্দেশ্য হওয়া দরকার সরকারের। এমনিতেই কৃষক আন্দোলন নিয়ে ইতিমধ্যে ভাগ হয়ে গেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে RSS নেতার এই মন্তব্য ভালো রকম বিতর্ক তৈরি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন