দিল্লির কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্য জুড়ে আন্দোলন বাম কৃষক-সংগঠনগুলির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্য জুড়ে আন্দোলন বাম কৃষক-সংগঠনগুলির। দুমাসের বেশি দিন হলো ঘরে ফেরেন নি দিল্লি সীমন্তে অনশনরত কৃষকেরা। একটার পর একটা বৈঠক হয়েছে,কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা এসেছেন আসেনি শুধু সমাধান। একে একে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষক, সাধারণ মানুষ। কৃষি আন্দোলনকে সমর্থন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদেশী তারকারা।

আরও পড়ুনঃ ‘ঘরের মেয়ের’ দলে টেলিভিশনের ঘরের মেয়েরা। দিদির মতো হতে চায় বাহা, ঝিলিক।

এই অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৃষক সমর্থনে পথ অবরোধ কর্মসূচী পালন করলো রাজ্যের বাম সংগঠন গুলি। কয়েকদিন আগেই বাংলা থেকে সৌগত রায় সহ একাধিক নেতা গিয়েছিলেন দিল্লী সীমান্তে আন্দোলন রত কৃষকদের সঙ্গে দেখা করতে, কিন্তু দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। এমনিতেও ‘ চাক্কা জ্যাম’ এর কথা শুনে দিল্লি পুলিশ যেভাবে তিন সীমান্তকে ঘিরে রেখেছে তাতে সমালোচনার ঝড় বয়ে গেছে গোটা দেশ জুড়ে। এবার আজ শনিবার বাংলায় গোটা রাজ্য জুড়ে আন্দোলন এবং পথ অবরোধ কর্মসূচী পালন করছে বাম সংগঠন গুলি।

এবং শান্তিপূর্ণ ভাবেই পালিত হয়েছে এই কর্মসূচী। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের কান্দি বাসস্ট্যান্ডের কাছে, বহরমপুরে বিভিন্ন স্থানে চলে এই অবরোধ। কৃষি আইন প্রত্যাহারের পাশাপশি এনআরসি এর বিরোধিতায় স্লোগান তোলে লাল ঝান্ডা। আন্দোলনের আঁচ পরে বর্ধমান, আসানসোলেও। আসানসোলের বার্নপুরে সারা ভারত কৃষক ক্ষেত মজদুর সংস্থা ও বার্নপুর গুরুদ্বার প্রবন্ধক কমিটি জিটি রোড অবরোধ করে। কিছুক্ষণের জন্য রাস্তায় জ্যাম এবং জানজট তৈরি হয়ে যায়।

দিল্লির কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্য জুড়ে আন্দোলন বাম কৃষক-সংগঠনগুলির। হুগলিতেও ২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাম সমর্থকেরা। ডানকুনিতে ২নং জাতীয় সড়কে চলে অবরোধ। শনিবার গোটা রাজ্য জুড়ে আন্দোলন এবং পথ অবরোধের মধ্যে দিয়ে কৃষকদের বার্তা দিল রাজ্যের বাম সংগঠন গুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন