‘ঘরের মেয়ের’ দলে টেলিভিশনের ঘরের মেয়েরা। দিদির মতো হতে চায় বাহা, ঝিলিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ঘরের মেয়ের’ দলে টেলিভিশনের ঘরের মেয়েরা। দিদির মতো হতে চায় বাহা, ঝিলিক। এতদিন বাংলার মানুষ হিসেব কষছিলেন বাংলার মসনদে বসবেন কে? কিন্তু বাংলায় যে হারে দলবদল আর যোগদান চলছে তাতে রীতিমত স্তম্ভিত মানুষ। একে তো গত মাস দেও পড় ধরে বাংলায় চলছে ব্যাপক হারে দলবদল।শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বাংলায় শুরু হয়েছে দলবদলের হিড়িক, তারপর থেকে ‘ সোনার বাংলা ‘ গড়ার লক্ষ্যে একদা ‘ দিদির অনুগামী ‘ রা রাতারাতি ‘দাদার অনুগামী ‘ হয়ে বসে আছেন।

আরও পড়ুনঃ স্বপ্নের ফর্মে রুট, অধিনায়কের দ্বিশতরানে ভর করে রানের শৃঙ্গে ইংল্যান্ড।

এবার ভোট পূর্ব বাংলায় যেনো শুরু হয়েছে যোগদানের প্রতিযোগীতা। রাজনীতির সঙ্গে গ্ল্যামার দুনিয়ার যোগাযোগ খুব একটা নতুন নয়। কেন্দ্র থেকে রাজ্য বিভিন্ন সময়ে একাধিক গ্ল্যামারাস মুখ দেশের ভালো দশের ভালো করার স্বার্থে যোগ দিয়েছেন তৃণমূলে। আর বাংলায় তো তৃণমূল ভবন থেকে টালিগঞ্জ খুব বেশি দূর না। টলিউডের সঙ্গে যোগাযোগ ও বর্তমান শাসক দলের বেশ পুরাতন। তাই নির্বাচনের আগে কিছু অভিনেতা তৃণমূল থেকে বিজেপিতে গেলেও বেশ ঝাঁক ঝাঁক অভিনেতা অভিনেত্রী তৃণমূলে যোগ দিচ্ছেন।

আর তাঁদের সবারই অনুপ্রেরণা হলেন তৃণমূল সুপ্রিমো। বেশ কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন সৌরভ, কৌশনি দের মত তরুণ অভিনেতা অভিনেত্রীরা। তার পর গত কালই ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে নাম লেখান দীপঙ্কর দে, শাওন খান, লাভলি মিত্র দের মত জনপ্রিয় মুখ। ব্রাত্য বসু কালই বলেছিলেন বাংলার শিল্পীরা কোনো বিষয়ে মুখ খুললেই কেন্দ্রীয় সরকারের আচরণ দেখছেন। তারা চিন্তিত, আতঙ্কিত। পরিত্রাণের উপায় হিসেবে তাঁরা খুঁজে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই।

আজ শনিবার তাঁদের পর জোড়াফুল শিবিরে নাম লেখালেন টেলিভিশনের জনপ্রিয় উজ্জ্বল একঝাঁক মুখ। রনিতা থেকে শ্রীতমা, সৌপ্তিক থেকে দিশা এরা প্রত্যেকেই এই মুহূর্তে একাধিক ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয় মুখ। ‘ বাহা ‘ সিরিয়াল করে একসময় বাংলার ঘরের মুখ হয়েছিল রনিতা। মানুষ তার মতো শাড়ি থেকে খোঁপা বাঁধতে চাইতেন। ‘ মা ‘ এর ঝিলিক আবেগ এনেছিল সব ঘরে ঘরে। তদের সবারই অনুপ্রেরণা ‘ দিদি ‘ ।

‘ঘরের মেয়ের’ দলে টেলিভিশনের ঘরের মেয়েরা। দিদির মতো হতে চায় বাহা, ঝিলিক। কেরিয়ারের শুরু থেকে দিদি কে পাশে পাওয়া থেকে একদিন ‘ দিদির মত ‘ হতে পারার স্বপ্ন নিয়ে তৃণমূলের ঘরে পা দিচ্ছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন