স্বপ্নের ফর্মে রুট, অধিনায়কের দ্বিশতরানে ভর করে রানের শৃঙ্গে ইংল্যান্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বপ্নের ফর্মে রুট, অধিনায়কের দ্বিশতরানে ভর করে রানের শৃঙ্গে ইংল্যান্ড। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চেন্নাইয়ে চলছে টেস্ট সিরিজের প্রথম টেস্ট। চলতি টেস্টের আজ দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। সৌজন্যে তাদের অধিনায়ক জো রুটের অসাধারন দ্বিশতকীয় রানের ইনিংস। সাথে স্টোকস, সিবলিদের অর্ধ শতরান। যার জেরে দ্বিতীয় দিনের শেষে ৫৫৫ রানের বিশাল পাহাড়ে দাঁড়িয়ে তারা।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের প্রচার করুন, সংগঠন মজবুত করুন, কো-অর্ডিনেটরদের নির্দেশ দিলেন পিকে

হাতে রয়েছে আরও দুই উইকেট। চেন্নাইয়ের পিচে এমন অসাধারন ব্যাটিং পারফরম্যান্স যে ইংল্যান্ড শিবির দেখাবে তা অনেকেই ভাবতে পারেনি। তবে সদ্য শ্রীলঙ্কায় ২-০ ব্যাবধানে টেস্ট সিরিজ জিতে তাদের আত্মবিশ্বাস যে তুঙ্গে রয়েছে তা বলাই বাহুল্য। যে সিরিজে দ্বিশতরান ও শতরান করে নিজের ফর্ম ফিরে পান রুট। সেই ফর্মেই নেমেছেন চেন্নাইয়ে নিজের শততম টেস্ট খেলতে। সেই সাথে শততম টেস্টে দ্বিশতরান করা প্রথম ব্যাটসম্যান হলেন তিনি। চেন্নাইয়ের পিচে প্রথম দুদিন সেরকম সাহায্য পেলেন না বোলাররা।

কাল প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৬৩/৩। রুট অপরাজিত ছিলেন ১২৮ রানে। এদিন সকালে স্টোকসকে সঙ্গে নিয়ে ফের জুটি বাঁধেন তিনি। স্টোকস-রুটের সেই জুটিই কাল হল ভারতের। ১২৪ রানের সেই জুটি ইংল্যান্ডকে পৌঁছে দেয় ৩৯০ রানের দোরগোড়ায়। এরপর স্টোকস ৮২ রানে আউট হলেও রুট ভারতীয় বোলারদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করতে থাকেন। শেষপর্যন্ত ২১৮ রানে শেষ হয় তাঁর অনবদ্য ইনিংস। এরপর বাটলার (৩০), বেস’রা (২৮) ছোট কিন্তু উপযোগী ইনিংস খেলেন। যার জেরে এই বিশাল রান গড়ে তারা। এমন অবস্থায় ইংল্যান্ড এই টেস্ট হারছে না তা মোটামুটি নিশ্চিত। ভারতকে কাল রানের পাহাড়ে চড়তে হবে।

স্বপ্নের ফর্মে রুট, অধিনায়কের দ্বিশতরানে ভর করে রানের শৃঙ্গে ইংল্যান্ড। তবে ভাঙা দল নিয়ে অস্ত্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ভারতের আত্মবিশ্বাসও আকাশছোঁয়া। তাই ভারতও যে দুরন্ত ব্যাটিং করবে তা নিয়ে আশাবাদী ক্রিকেটমহল। দলে ফিরেছেন অধিনায়ক বিরাট ও। তাই আগামী ৩ দিন মারকাটারি লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমিরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন