নজরবন্দি ব্যুরোঃ ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। একধাক্কায় ২৫টাকা বেড়ে দাঁড়াল ৭৪৫ টাকা ৫০ পয়সা। বৃহস্পতিবার থেকেই এই দাম দিয়েই গ্যাস কিনতে হবে আমজনতাকে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (IOC) এখন নিয়ম করে মাসের শুরুর দিকেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় সিলিন্ডারের নতুন দাম।
আরও পড়ুনঃ স্বপ্নভঙ্গের সিঙ্গুরে স্বপ্নপূরণের অঙ্গীকার, বার্তাবহ বিপুল জমায়েত বামেদের।
তবে এবার ৪ তারিখ থেকেই লাগু হল রান্নার গ্যাসের নতুন দাম। গতকাল পর্যন্তও ৭২০ টাকা ৫০ পয়সা দিয়ে রান্নার গ্যাস কিনতে হত আমজনতাকে। তবে আজ থেকে গ্যাসের নতুন দাম সংযোজন হওয়ায় ৭৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হবে গ্যাস সিলিন্ডার। আর তাতেই বিরক্ত আমজনতা। ফলে এর আগেও ডিসেম্বরে মাত্র ১৩দিনের ব্যাবধানে বেড়েছিল গ্যাসের দাম। তারপর আজ ফের নতুন করে দাম বাড়ানো হল। আর তাতেই সমস্যায় পড়েছে অনেকেই। এছাড়াও মে মাস থেকে অনেক গ্রাহকই গ্যাসে ভর্তুকি পাচ্ছেন না। আর তা পেলেও নামমাত্র পাচ্ছেন।
এক্ষেত্রে গ্যাস বাড়া নিয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের হেরফেরের জন্য ভরতুকির পরিমাণ ক্রমশ কমছে। কারণ যাই হোক দিনের শেষে রান্নার গ্যাসের জন্য মোটা টাকা গুণতে হচ্ছে আম নাগরিকদের। চাল, আলু, পেঁয়াজের মতোন বাড়ছে গ্যাসের দামও। করোনার থাবায় আবার আয়ও কমেছে অনেকের। বেসরকারি সংস্থার বহু কর্মী হারিয়েছেন চাকরি। সেদিকে কারো কারো ক্ষেত্রে চাকরি টিকলেও কমছে বেতন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বাজেটে তাল মেলাতে হয় খাদ্যতালিকায় বদল কিংবা প্রয়োজনের তুলনায় কিছুটা কম কিনে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে আমজনতাকে। আর তারই মাঝে গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তদের কপালে।



