ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুর! রয়েছে আরও একাধিক রোগের সমাধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আঙুর ফলের সঙ্গে কমবেশি পরিচিত আমরা সকলেই। অনেকেই কাছেই প্রিয় ফলের তালিকায় স্থান পায় এটি। এবার অনেকেই কাছেই থেকে যায় টক হিসেবেই।  তবে আদৌ সবসময় সেইফল টক থাকে না মিষ্টি তা নিয়েই নানা জনের নানা মত। তবে গোটা আঙ্গুরের পাশাপাশি তার জুস ও খেয়ে থাকেন অনেকে। তবে অনেকেই হয়তো জানেন না ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুর। একেবারেই ঠিক শুনেছেন। এই মারন রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি।

আরও পড়ুনঃ শ্রীবল্লির তালে পা মেলাল শিম্পাঞ্জী, ভাইরাল সেই ভিডিও

দীর্ঘ গবেষণার মাধ্যমে জানা গিয়েছে, বাজারের অতিপরিচিত এই গোছা ফলের মধ্যে লুকিয়ে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সেখানেই সব শেষ নয়। আরও জানা গিয়েছে, স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতেও বর্তমান সময়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ফল।

তবে ক্যান্সারের পাশাপাশি অন্যান্য দুরারোগ্য রোগের সক্রিয়তা কমাতে ও নাকি প্রচণ্ড কাজে লাগে আঙুরের রস। এছাড়াও এতে থাকা ফাইটো কেমিক্যাল মানব শরীরের ত্বকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এতে ব্যাপক পরিমাণে ভিটামিন সি বজায় থাকায় শরীরের উজ্জ্বলতা ও ক্রমশ বৃদ্ধি পায়।

ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুর! জানুন অন্যান্য গুন 

ভারতের আঙুর রাজধানী – THE ROYAL GEOGRAPHY
ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুর! রয়েছে আরও একাধিক রোগের সমাধান

তাছাড়াও সকলের পরিচিত এই ফলে ব্যাপক হারে জিঙ্ক ও ম্যাঙ্গানিজের মতো খনিজ দ্রব্য থাকায় তা আমাদের শরীরের হাড়ের গঠন ও তার স্থায়িত্ব কে ধরে রাখে। এমনকি এই ফলের খোসায় প্রচুর পরিমাণে টরোস্টেলবেন নামক এক যৌগের উপস্থিতি থাকায় তা সহজেই আমাদের শরীরে কোলস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই সুস্থ শরীরের জন্য আজ থেকেই বাড়িতে রাখুন আঙুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন