নজরবন্দি ব্যুরোঃ বর্তমান সময়ে আল্লু অর্জুনের পুষ্পা দেখেনি কিংবা শ্রীবল্লি গানটি শোনেননি এমন মানুষ হয়তো বিরল। সিনেমাটি মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই নেটমাধ্যমে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে গানগুলি। যারমধ্যে অন্যতম এই শ্রীবল্লি। ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম রিলসে ও যথেষ্ট প্রশংসিত হয়েছে এই গান। তবে এবার ঘটনাটি ঘটল কিছুটা অন্যরকম। শ্রীবল্লির তালে পা মেলাল শিম্পাঞ্জী।
আরও পড়ুনঃ মাস্ক পরে লোকাল ট্রেনে চাপলেন নওয়াজউদ্দিন, তারপর?
আল্লু অর্জুনের হুক স্টেপ দেখে এতদিনে একাধিক ভিডিও বানিয়েছেন বহু নেটাগরিক। তবে এবার নাচতে দেখা গেল চিড়িয়াখানার এক শিম্পাঞ্জী কে। বর্তমানে সেই ভিডিওই ভাইরাল নেটমাধ্যমে। নেটাগরিকদের ও অনেকে বলছেন, চোখে না দেখলে এসব বিশ্বাস করা মুশকিল। যতই সময় গিয়েছে নেটমাধ্যমে হট টপিক হয়ে উঠেছে এই নাচ।
শ্রীবল্লির তালে পা মেলাল শিম্পাঞ্জী, চোখ ছানাবড়া নেটিজেনদের
অনেকেই মজা করে বলছেন, আল্লুর সিনেমা মানুষের পাশাপাশি জীবজন্তুদের ও প্রচণ্ড মনে ধরেছে। তাই এই গানে সহজেই পা মেলাচ্ছে শিম্পাঞ্জী। বিজ্ঞান বলছে, অন্যান্য জীবজন্তুদের থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে এই প্রানী। হয়তো তারই প্রমান মিলল এবার। আগে ট্যাব কিংবা মোবাইল হাতে শিম্পাঞ্জী সহ অন্যান্য প্রাণীদের দেখা গেলেও এমন নাচের তালে হয়তো দেখেনি কেউ। তাই এখন গোটা নেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই শিম্পাঞ্জী।



