নজরবন্দি ব্যুরোঃ বিশ্বে মারন করোনার আবির্ভাবের পর থেকেই নিরাপত্তার স্বার্থে মাস্ককে নিত্যদিনের সঙ্গী বানিয়েছে মানুষ। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবুও সচেতনতা বজায় রাখার নির্দেশ রয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তাই আজও যাওয়া-আসার ক্ষেত্রে সকলের সঙ্গী মাস্ক। এবার এই মাস্ক পরে লোকাল ট্রেনে চাপলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
আরও পড়ুনঃ মোহনবাগানের গুরুত্বপূর্ণ পদে কুনাল ঘোষ, সভাপতির নাম ঘিরে ধোঁয়াশা


সম্প্রতি বম্বের একটি লোকাল ট্রেনে যাতায়াত করতে দেখা গেল এই জনপ্রিয় বলিতারকা কে। কিন্তু ট্রেনে থাকা কেউই চিন্তে পারলেন না তাকে! এক্ষেত্রে মাস্কের অশেষ মহিমার কথা উল্লেখ করেন তিনি। নওয়াজউদ্দিন বলেন, “মূলত মাস্ক পরার জন্যই এমনটি সম্ভব হয়েছে।”
এই নিয়েই একটি ভিডিও নিজের নেটমাধ্যমে শেয়ার করেছেন “হিরোপন্থি ২” এই অভিনেতা। যেখানে প্রথমদিকে একটি প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় তাকে। তারপরে সময়মতো ট্রেন আসতেই একটি কামড়ায় উঠে পড়েন তিনি। সেই সময়ে তার পরনে ছিল লালচে টি-শার্টের সঙ্গে কালো ট্রাক প্যান্ট। পাশাপাশি সাদা রঙের একটি মাস্কে সম্পূর্ণ ঢাকা ছিল তার মুখ।
মাস্ক পরে লোকাল ট্রেনে চাপলেন নওয়াজউদ্দিন, চিনতে পারলেন না কেউ

তবে পরবর্তী সময়ে তাকে চিনে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে নওয়াজ বলেন, ” বর্তমানে মাস্ক পরে থাকার জন্য চলাচলের খুব সুবিধা হচ্ছে। কারন এতে সহজে কেউ চিনতে পারে না।” এই মুহূর্তে হিরোপন্থি ২ থেকে শুরু করে বোলে চুরিয়ার মতো একাধিক ছবি রয়েছে এই অভিনেতার হাতে। তাছাড়াও কঙ্গনা রানাওতের সঙ্গে একটি ছবিতে তার অভিনয় করার কথা শোনা গিয়েছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



