নজরবন্দি ব্যুরো: ভাঙতে চলেছে দীর্ঘদিনের রীতি, দুদিন আগেই সংসদে কেন্দ্রীয় অর্থ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটের আগে রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন তিনি। আর আজ বিধানসভায় পেশ হতে চলেছে এবারের রাজ্য বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে এবারের বাজেট পেশ করতে পারবেন না। প্রতি বছর আয় ব্যয়ের হিসেব পেশ করতে হয় অর্থবর্ষের শুরুতে। যা প্রধানত করেন অর্থমন্ত্রী। কিন্তু রাজ্যপাল চাইলে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য মন্ত্রী বাজেট পেশ করতে পারেন।
আরও পড়ুনঃ টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শার্প শুটার
তাই আগে থেকেই আবেদন করা হয় এবারের বাজেট পেশ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুমতি দেওয়ার। রাজ্যপাল তাতে আপত্তি করেননি। তাই বাজেট পেশ করবেন রাজ্যের সুপ্রীম লিডার। কিন্তু তাল কেটেছে অন্য জায়গায়। বাজেট পেশ করার আগে বক্তৃতা দেন রাজ্যপাল। কিন্তু রীতি ভেঙে এবার থাকছে না রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণ। যা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঘটনাকে সম্পূর্ণ অগনতান্ত্রিক আখ্যা দিয়ে একে সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি।
স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছে রাজ্য বিজেপি। শাসকদলের বিরুদ্ধে তােপ দেগে গেরুয়া শিবিরের তরফে জানানাে হয়েছে, এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজ। এটি সরকারের স্বৈরতান্ত্রিক মনােভাবের পরিচয়। সংবিধানের উপর তৃণমূল সরকারে শ্রদ্ধা নেই বলেও কটাক্ষ করে বিজেপি। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জানানাে হয়েছে, যেহেতু দিলীপ ঘােষের ভাষণ ইদানিং তেমন জোরদার হচ্ছে না তাই রাজ্যপালের ভাষণ সামনে রেখে এগিয়ে চলতে চাইছে বিজেপি।
ভাঙতে চলেছে দীর্ঘদিনের রীতি, দুই শিবিরের বাকযুদ্ধে উত্তাল বঙ্গ রাজনীতি. এদিকে রাজ্য বাজেটে আজ ভোট অন অ্যাকাউনট পেশ করা হবে। কোন কোন জিনিসের দাম বাড়লো বা কমল তা জানা যাবে কাল তিনটার পর। আসন্ন বিধানসভা ভোটকে লক্ষ করে কোন কোন প্রকল্প পেশ করা হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসি।



