টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শার্প শুটার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় অভিযুক্ত শার্প শুটার অনীশ ঠাকুর। তামিলনাড়ুতে একটি ডাকাতির ঘটনায় ধরা পড়ায় সেই রাজ্যেই পুলিশ তাঁকে আটক করে। সূত্রে খবর, অনীশকে এ রাজ্যে আনতে সিআইডি টিম পাঠাচ্ছে।

আরও পড়ুনঃ ২৯৪ এ ২৫০, তৃণমূলের ‘প্রত্যাবর্তনে’ আত্মবিশ্বাসী অভিষেক

সূত্রের খবর, তরুণ বিজপি নেতা মনীশ শুক্লাকে হত্যার পর দক্ষিণের রাজ্যগুলিতেই গা ঢাকা দিয়েছিল এই অভিযুক্ত। শেষমেশ তামিলনাড়ুতে দুষ্কৃতীদের একটি গ্যাংয়ে শামিল হয়ে যায় সে। সেখানেই একটি ডাকাতির চেষ্টা চালায় ওই সমাজবিরোধীরা। তারপরই পুলিশের জালে ধরা পড়ে সে। পরিচয় যাচাই করে তামিলনাড়ু পুলিশ জানতে পারে যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অনীশ।

তারপরই বিষয়টি জানানো হয় লালবাজারকে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনতে কলকাতা থেকে আজই সিআইডি টিম যাচ্ছে তামিলনাড়ুতে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরেই প্রথম সপ্তাহের এক রবিবারে ভরসন্ধেবেলা টিটাগড়ে বিটি রোডের উপর প্রকাশ্য রাস্তায় আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হন টিটাগড়ের তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লা। পরিকল্পনা করে শার্প শুটারদের কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

এ নিয়ে সেসময় তোলপাড় হয়ে উঠেছিল বারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি। হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে, তা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর মণীশ খুনে তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। তদন্ত শুরু করে এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনের হদিশ পান সিআইডি আধিকারিকরা।

গ্রেপ্তারও করা হয় কয়েকজনকে। ঘটনার ৮৭ দিনের মাথায় মোট ১০ জনকে অভিযুক্ত করে বারাকপুর আদালতে জমা পড়ে চার্জশিট। অভিযুক্তদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের হয়। চার্জশিটে সন্দেহভাজন হিসেবে রয়েছে ১২ জনের নাম। এই ১২ জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত