নজরবন্দি ব্যুরো: মহাঅষ্টমীর দিনে সাত সকালে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাড়ায় হাজির হলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, এদিন বাঙালি সাজে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় রাজ্যপালকে দেখতে পেয়ে স্বাগত জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মণ্ডপে ঢুকে বেশ কিছুক্ষণ পুজো দেখেন রাজ্যপাল। এদিন কুণালের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: Durga Puja: সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!


প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই রাজভবনে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তাঁর রাজভবনে যেতেই শুরু হয়ে যায় নানা রকম জল্পনা। রাজ্যপালের সঙ্গে প্রায় ৩৫ মিনিটের সাক্ষাৎ সেরে বেরিয়ে এসেছিলেন কুণাল।

তারপর কুণালের দাবি ছিল যে, তাঁদের এই সাক্ষাৎকার ছিল ব্যক্তিগত। তবে একইসঙ্গে তিনি জানান যে, অতীতে রাজ্যের সঙ্গে যে রাজ্যপালের মতবিরোধ, শাসকদলের মুখপাত্র হিসেবে তিনি তাঁর সমালোচনা করেছেন।



এদিন রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তাদের জানান যে, হয়ত এবার রাজ্যপাল সম্ভবত প্রথম বার অঞ্জলি দিলেন। কারণ, হাতে কত বার ফুল নিতে হয়, কত বার মন্ত্রোচ্চারণ করতে হয়, কিংবা কখন তা প্রতিমার উদ্দেশে অর্পণ করতে, তা কিছুই রাজ্যপালের জানা ছিল না। তবে এপ্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল এসেছিলেন। অঞ্জলি দিয়েছেন।”
অষ্টমীতে কুণালের পাড়ায় রাজ্যপাল, দিলেন অঞ্জলিও








