Durga Puja: সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আট থেকে আশি, ফুচকা খেতে ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা হাতে গোনা। পাড়ার মোড়ে মোড়ে ফুচকার দোকান দেখা যায়। বিকেল হলেই আলু ভরা কুড়মুড়ে ফুচকা টকজলে ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা। এই লোভনীয় খাবার দিয়েই এবছর সেজে উঠেছে এক মণ্ডপ। আগ্রহের বশে ভিড় জমেছে দর্শনার্থীদের। কিন্তু একি কাণ্ড! সপ্তমী যেতে না যেতেই মণ্ডপ থেকে উধাও অর্ধেক ফুচকা। এনিয়ে কী বলছেন পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন: অষ্টমীতেই ভোলবদল আবহাওয়ার, নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস!

চলতি বছরের দুর্গা পুজোয় বেহালার ‘নতুন দল’ মণ্ডপ এবার সেজে উঠেছে ফুচকা দিয়ে। কর্মকর্তারা ভেবেছিলেন, বাঙালির সবচেয়ে বড় উৎসবে, তাঁদের প্রিয় খাবার দিয়ে মণ্ডপ সাজিয়েই মন জয় করবেন! শিল্পী অয়ন সাহা এই মণ্ডপ সাজিয়ে তুলেছেন। মণ্ডপে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত শুধুই ফুচকা। জানা গিয়েছে, প্রায় এক লক্ষ ফুচকা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। ক্লাবের এক কর্মকর্তার কথায়, ফুচকা কমবেশি সবাই ভালবাসেন। মণ্ডপে ঢুকে হাতের নাগালে ফুচকা পেয়ে কেউ লোভ সামলাতে পারছেন না। মণ্ডপের থেকেই ফুচকা তুলে নিচ্ছেন!’ শুধু তাই নয়, অনেকে আবার মণ্ডপ থেকে ফুচকা তুলে স্মৃতির জন্য বাড়ি নিয়ে যাচ্ছেন।

সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!

দর্শনার্থীদের আকৃষ্ট করতে মন্ডপ শয্যায় ব্যবহার করা হয়েছে আসল ফুচকা। তবে পুজোর দিনগুলিতেও যাতে ফুচকা মুচমুচে থাকে তার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। সেই কেমিকাল পেটে গেলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পুজো কমিটির তরফ থেকে চলছে সতর্কবার্তা। কিন্তু এই সতর্কবার্তা উপেক্ষা করেই দর্শনার্থীরা মণ্ডপ থেকে ফুচকা নিয়ে খেয়ে ফেলছেন।

সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!

নতুন দল ক্লাবের তরফে একটানা সতর্ক করা হচ্ছে, ‘দয়া করে মণ্ডপের ফুচকায় হাত দেবেন না। ওই ফুচকায় কেমিক্যাল আছে। পেট খারাপ হতে পারে। সাবধান…।’ ভলিনটিয়ার্সরাও নজর রাখছেন। কিন্তু পরিস্থিতি সামলানো যাচ্ছে কই!

সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!

সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!
সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন