নজরবন্দি ব্যুরোঃ বিগত পাঁচ বিশ্ব বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ ৩০ হাজার কোটির টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। পাঁচ বছরের বাণিজ্য সম্মেলনের বাস্তবায়ন কতটা, তা জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার এবিষয়ে একটি ট্যুইট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ “আগুন নিয়ে খেলবেন না”, উওরবঙ্গের জেলাশাসককে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।


এদিন ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের কাছে আমার অনুগ্রহ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই বিনিয়োগে পশ্চিমবঙ্গের কোন ভূ-ভাগে হয়েছে? সেবিষয়ে চিঠিতে স্পষ্ট জবাব দিন “। পাশাপাশি ২০১৫ সাল থেকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজনে কত খরচ হয়েছে, কত মউ সাক্ষরিত হয়েছে, কোন সংস্থা বিনিয়োগ করেছে, কতজন চাকরি পেয়েছে? এবিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন তিনি।
Time @DrAmitMitra Chief Economic Advisor @MamataOfficial to respond to five issues flagged #BGBS. His four page discourse skips these altogether. pic.twitter.com/g51mIC73zI
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 11, 2021
এর আগে পাঁচটি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সহ একাধিক বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ২০২০ সালে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার সেই চিঠি প্রকাশ্যে এনে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। এর পর বুধবারেও বাণিজ্য সম্মেলনের বিস্তারিত জানতে চেয়ে অর্থনৈতিক উপদেষ্টাকে চিঠি দেন তিনি।

পাঁচ বছরের বাণিজ্য সম্মেলনের বাস্তবায়ন কতটা, বাড়ছে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত
পাল্টা ট্যুইট করে রাজ্যপালকে কটাক্ষ করেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বিশ্ব বাণিজ্য সম্মেলনের ইস্যুতে দু’পক্ষের মধ্যে কার্যত ট্যুইট যুদ্ধ শুরু হয়। অমিত মিত্রের ট্যুইটে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যপালকে ‘ডক্টর জেকিল ও হাইড’ বলে উল্লেখ্য করেন অমিত মিত্র। রাজ্যপালকে দেওয়া চিঠির কথা ট্যুইটারে প্রকাশ করেন তিনি। তবে অম্মিত মিত্রের প্রশ্নের জবাবে সন্তুষ্ট হননি রাজ্যপাল। তাই বৃহস্পতিবার য়ারো একটি ট্যুইট করে অমিত মিত্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্যপাল।









