নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার আইপিএস জ্ঞানবন্ত সিংয়ের পদোন্নতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য প্রশাসনকে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল। আর এরপরই সোমবার টুইট করে রাজ্যের এডিজি জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে চলা মামলার বিস্তারিত জানতে চেয়ে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন তিনি।
আরও পড়ুনঃ বাংলার মাটিতে অপপ্রচার আর হিংসার রাজনীতি কায়েম করতে চাইছে বিজেপি: জ্যোতিপ্রিয়


ফলে এদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদীর নাম উল্লেখ করে জগদীপ ধনকড় তাঁকে ২৯ তারিখের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার নির্দেশ দিলেন। ফলে আবারও প্রকাশ্যে সংঘাত রাজ্য-রাজ্যপাল। এর আগেও বেশ কয়েকবার টুইটে আইপিএস জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এই মুহূর্তে রাজ্যের এডিজি পদে থাকা জ্ঞানবন্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি মামলা চলছে। সেই মামলার অগ্রগতি কতদূর, তা আগেও রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চাইলেন ধনকড়।
কিন্তু নবান্ন থেকে কেউ তাঁকে সেই রিপোর্ট দেয়নি বলে অভিযোগ ক্রেন তিনি। তাঁর প্রশ্ন, যে আইপিএসের বিরুদ্ধে মামলা চলছে, কীভাবে তাঁর পদোন্নতি করল রাজ্য সরকার? কীভাবেই বা রাজ্য পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হল? এসব জানতে চেয়ে এবার রাজ্যেকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন রাজ্যপাল। টুইটে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে ২৯ তারিখের মধ্যেই তলব করেছেন।
তিনি জানিয়েছেন, আইপিএস জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে হাই কোর্টে চলা মামলার গতিপ্রকৃতি সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ওইদিন রাজ্যপালের কাছে পেশ করতে হবে স্বরাষ্ট্রসচিবকে। রাজ্য পুলিশকে নিয়ে ধনকড়ের অভিযোগ নতুন নয়। প্রায়ই তিনি পুলিশের নিষ্ক্রিয়তা, রাজনীতিকরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন।









