সোজা বাংলায় বলছি নিয়োগ করুন, হুঁশিয়ারি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোজা বাংলায় বলছি নিয়োগ করুন, হুঁশিয়ারি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মজুরের কাজ আর টিউশন পড়ানো! ২০১৭ সাল থেকে ২০২০ এই তিন বছর ধরে সহস্রাধিক যুবক যুবতী গ্রুপ ডি পদে কাজ পাওয়ার জন্যে যখন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন তখন জানা যাচ্ছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি!

আরও পড়ুনঃ একাদশ-দ্বাদশকে ব্রাত্য রেখেই নবম-দশমে এসএমএস এর মাধ্যমে নিয়োগ!

চাকরি প্রার্থীদের অভিযোগ, চাকরির জন্য শূন্য পদ থাকা সত্বেও তিন বছর ওয়েটিং থেকেও চাকরি টা হবে কিনা তার জন্য চাতকের দৃষ্টির মতো রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। তারা কখন আমাদের দিকে দয়ার দৃষ্টি তে তাকাবে,আমাদের চাকরির পাকা খবরটা দেবে। তাঁদের বক্তব্য, আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি,লাঠি খাওয়া,হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি group D অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি?” অন্য এক চাকরিপ্রার্থী জানালেন মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই।

অন্যদিকে ২০২১ নির্বাচন কে লক্ষ করে রাজ্যের শাসক দল তৃণমূল নতুন ক্যাম্পেন আরম্ভ করেছে যার নাম “সোজা বাংলায় বলছি!” এবার রাজ্যের সরকার কে অনুরোধের পাশাপাশি কিছুটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল চাকরি প্রার্থীরা। তাঁরা ব্যাবহার করল একই ভাষা, সোজা বাংলায় বলছি! নিয়োগ করুন।

উল্লেখ্য আজ গ্রুপ ডি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান কে চিঠি দিয়েছে ওয়েটিং গ্রুপ ডি চাকুরি প্রার্থীরা। চিঠিতে তাঁরা লিখেছেন, “

প্রারম্ভে সশ্রদ্ধ প্রণাম নিবেন। আমরা গত তিন বছরের বঞ্চিত,অবহেলিত, দরিদ্র, অসহায়, বেকারত্বের অবসাদে জর্জরিত WBGDRB-2017 গ্রুপ-ডি wait listed কর্মপ্রার্থী।
বারংবার আপনার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে, ডেপুটেশনের মাধ্যমে, ইমেইল এর মাধ্যমে আমাদের সকল ওয়েটিং ক্যান্ডিডেটদের বেকারত্বের শৃঙ্খলমুক্ত হওয়ার করজোড়ে আবেদন জানিয়ে এসেছি।
মাননীয়া 60,000 নিয়োগের প্রতিশ্রুতি ছিল ,2015 সালে 63 টি দপ্তর থেকে 25,000 শূন্যপদের তালিকা(বর্তমানে অনেক বেশি) আপনাদের দপ্তরে জমা পড়ে, স্বাস্থ্যদপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ, যোগ্য তালিকায় আমাদের নাম থাকা সত্বেও, আজও আমরা বেকারত্ব থেকে মুক্তি পেলাম না।
মহাশয় আরও একবার আপনার কাছে বিনীত নিবেদন, “আপডেটেড ভেকেন্সিতে সকল ওয়েটিংদের দ্রুত চাকরি দিয়ে “, আপনার ওয়েবসাইটে এম্প্যানেল তালিকা প্রকাশ করে, বিভিন্ন দপ্তরে নিয়োগ করে, সকল WBGDRB গ্রুপ-ডি wait -listed কর্মপ্রার্থীদের চাকরি সুনিশ্চিত করুন।
ভালো থাকবেন, প্রণাম নিবেন, আশাহত করবেন না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত