নজরবন্দি ব্যুরোঃ একাদশ-দ্বাদশকে ব্রাত্য রেখেই নবম-দশমে এসএমএস এর মাধ্যমে নিয়োগ! স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোন নোটিফিকেশন ছাড়াই কেবলমাত্র এসএমএসের মাধ্যমে শুধুমাত্র নাইন টেনে অষ্টম কাউন্সেলিং হতে চলেছে! সূত্রের খবর, আগামী সোমবার ৩ রা আগস্ট ২০২০ এসএমএসের মাধ্যমে শুধুমাত্র নাইন টেনে অষ্টম কাউন্সেলিং হতে চলেছে। চাকরিপ্রার্থীদের অভিযোগ বেশ কিছু নন জয়েনিং সিট এখনো থাকা সত্ত্বেও কোনোভাবেই ইলেভেন টুয়েলভ এর ওয়েটিং লিস্টে থাকা বৈধ প্রার্থীদের নিয়োগ করছে না স্কুল সার্ভিস কমিশন। ইলেভেন টুয়েলভ এর ওয়েটিং লিস্টে থাকা একজন চাকরি প্রার্থীর কথায়, কেন ইলেভেন টুয়েলভ এর প্রতি কমিশনের এই দ্বিচারিতা ?
আরও পড়ুনঃ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ফুয়াদ হালিম। কাজে এলো হাজারো গরিবের প্রার্থনা।
কেন ১৯ শে নভেম্বর ২০১৯ পর্যন্ত কেবলমাত্র ষষ্ঠ কাউন্সেলিং করিয়েই ইলেভেন টুয়েলভ এর নিয়োগ প্রক্রিয়া নন জয়েনিং বহু সিট থাকা সত্ত্বেও অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হল? একাদশ-দ্বাদশে নন জয়েনিং সিটের বৈধ ডকুমেন্টস বহু ওয়েটিং প্রার্থীর কাছে আছে এবং তারা তা নিয়ে বহুবার বিকাশ ভবন ও স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসছে। যেখানে লোকসভা ভোটের আগে ওয়েটিং লিস্টে থাকা ছাত্র-ছাত্রীদের অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছিলেন সিট আপডেট করে নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন একটিও সিট পড়ে থাকা পর্যন্ত আমরা কাউন্সেলিং চালিয়ে যাব। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে একাদশ-দ্বাদশে এই সমস্ত ওয়েটিং প্রার্থীরা কোনোভাবেই সিট আপডেটের কথা বলছে না, তারা বলছে কেবলমাত্র পড়ে থাকা নন জয়েনিং সিট গুলোই তাদের দেওয়া হোক।
অথচ তাদের কেবলমাত্র পড়ে থাকা এই সমস্ত নন জয়েনিং সিট গুলোই দেওয়া হচ্ছে না।
বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করে দেখা গিয়েছে ইলেভেন টুয়েলভ এর মত বড় ক্লাসে বিষয়ভিত্তিক টিচার না আসায় পঠন-পাঠন বহুল অংশে ব্যাহত হচ্ছে কারণ ওই সমস্ত সিটগুলো এবারের এসএসসি তেই ছিল এবং ওই সমস্ত সিট গুলো বর্তমানে নন জয়েনিং সিট হিসাবে ফাঁকা পড়ে আছে। ফলত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা একাদশ-দ্বাদশ এর মতো বড় ক্লাসে নতুন নতুন সাবজেক্ট নেওয়ার পর টিচার না আসায় পঠন পাঠন জনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। অথচ অন্যদিকে একসঙ্গে চলতে থাকা নাইন টেন ও ইলেভেন টুয়েলভ এর নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ষষ্ঠ কাউন্সেলিং এর পর ইলেভেন টুয়েলভ এর নিয়োগ প্রক্রিয়া অঘোষিতভাবে বন্ধ রেখে নাইন টেনের সপ্তম কাউন্সেলিং করা হয়।
একাদশ-দ্বাদশকে ব্রাত্য রেখেই নবম-দশমে এসএমএস এর মাধ্যমে নিয়োগ! অন্যদিকে এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোন নোটিফিকেশন ছাড়াই নাইন টেনের ওয়েটিং লিস্টে থাকা বহু প্রার্থীকে কেবলমাত্র এসএমএসের মাধ্যমে আগামী সোমবার, ৩ রা আগস্ট ২০২০ স্কুল সার্ভিস কমিশন তার দপ্তরে ডেকেছে। যদিও এই এসএমএস এর অর্থ সঠিকভাবে বুঝতে পারছে না নাইন-টেনের ওয়েটিং লিস্টে থাকা বহু প্রার্থী। আবার বহু প্রার্থী এও জানিয়েছে ২০১৬ সালে অনুষ্ঠিত এই পরীক্ষায় যে মোবাইল নাম্বার তারা দিয়েছিল বর্তমানে সেই নাম্বার আর বহু প্রার্থীর কাছেই নেই।
ইলেভেন টুয়েলভ এর ওয়েটিং লিস্টে থাকা একজন প্রার্থীর কথায় নাইন টেনের যেভাবে নন জয়েনিং সিটে সপ্তম ও অষ্টম কাউন্সিলিং অনুষ্ঠিত হচ্ছে সেভাবে ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রেও নন জয়নিং সিটের ভিত্তিতে অন্ততপক্ষে আরও একটি কাউন্সেলিং করা হোক।



