এক ধাক্কায় আড়াই হাজার টাকা বাড়ল সোনার দাম। করোনায় বিপর্যস্ত বাংলাদেশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো, বাংলাদেশঃ এক ধাক্কায় আড়াই হাজার টাকা বাড়ল সোনার দাম। করোনায় বিপর্যস্ত বাংলাদেশ। কার্যত সাধারন মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনার দাম। এদিন একলাফে ভরি পিছু সোনার দাম বাড়ল ২ হাজার ৪৪৯ টাকা। এই বিপুল মূল্যবৃদ্ধি নির্ধারন করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আরও পড়ুনঃ রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক চিকিৎসকের।

আজ ভরি পিছু ২ হাজার ৪৪৯ টাকা দাম বাড়ার ফলে দেশের বাজারে সোনার দাম ভরিতে বেড়ে ৭৬ হাজার ৪৫৮ টাকায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এক ধাক্কায় আড়াই হাজার টাকা বাড়ল সোনার দাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে বাংলাদেশের বাজারে। বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে তীব্র অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে দেশজুড়ে। বাংলাদেশে এখন আন্তর্জাতিক বিমান পরিবহন বন্ধ। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব হয়েছে। তাছাড়া তেলের দর পড়ে গিয়েছে

পাশাপাশি পর্যাপ্ত আমদানির অভাবে দেশের পোদ্দার মার্কেটে সোনার ব্যাপকহারে মূল্যবৃদ্ধি হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরি পিছু ২ হাজার ৪৪৯ টাকা সোনার দামে মূল্য বৃদ্ধি করেছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে সোনার দাম হবে ভরি পিছু ৭৬ হাজার ৪৫৮ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত