নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা হয়েছিল ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার। আর তার পাশাপাশি লাফিয়ে বাড়ছিল সোনার দাম। গত ২২ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার তফাতে ১০ গাম পিছু ১২৫০ টাকা বেড়েছিল হলুদ ধাতুর মূল্য। সেই মূল্য বৃদ্ধির পরম্পরা অব্যাহত ছিল এতদিন। কিন্তু আজ মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার। কলকাতার বাজারে এক ধাক্কায় ১৭৫০ টাকা সস্তা হল সোনা!
আরও পড়ুনঃ হোলি উপলক্ষে একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার, জানালো নবান্ন


কলকাতার বাজারে এদিন ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরেন সোনার দামই কমেছে লক্ষ্যনীয় ভাবে। মঙ্গলবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮০ টাকা। মাত্র ২ দিন আগে গত ৯ মার্চ এই দর ছিল ৫৪ হাজার ৩৩০ টাকা। তবে আজ বিপুল পরিমানে দাম কমলেও তা ফেব্রুয়ারির রেকর্ড স্পর্শ্ব করতে পারেনি। ফেব্রুয়ারি মাসে ২৪ ক্যারট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১০ গ্রাম পিছু ৫১ হাজার ৫৫০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪৮ হাজার ৯৮০ টাকা।

এদিক কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার ২৫৮ টাকা। যা গত ৯ তারিখে ছিল ৫ হাজার ৪৩৩ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম করেছে ১৭৫ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫২ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১ হাজার ৭৫০ টাকা সস্তা হয়েছে সোনা।


২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও কমেছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮২০ টাকা। যা গত ৯ মার্চ ছিল ৪ হাজার ৯৮০ টাকা। অর্থাৎ এদিন প্রতি ১ গ্রাম পিছু ১৬০ টাকা দাম কমেছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৮ হাজার ২০০ টাকা। প্রতি ৮ গ্রাম পিছু দাম ৩৮ হাজার ৫৬০ টাকা।
চওড়া হাসি মধ্যবিত্তের মুখে, এক ধাক্কায় ১৭৫০ টাকা সস্তা হল সোনা!

তবে এই দাম কমা নিয়ে উৎসাহী নন বাজার বিশেষজ্ঞরা। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউক্রেনে সংঘাতের পরিবেশ যত দিন বজায় থাকবে, তত দিন সোনার দাম বাড়তেই থাকবে। অন্য দিকে, পড়বে শেয়ার বাজার। তাই এই দাম কমা ক্ষণস্থায়ী। যাদের সোনার প্রতি আগ্রহ রয়েছে, তারা এখনই কিনে ফেলুন সোনার গহনা!







