Holi 2022: হোলি উপলক্ষে একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার, জানালো নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা অতিমারি কাটিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার আবির তৈরিতে ব্যস্ত কারিগরেরা। বসন্ত এসে গেছে। এই বসন্তের উৎসবে আবিরের ভুমিকা থাকে মুখ্য। প্রতি বছর ঠিক এই সময় আবির প্রস্তুতকারীরা দিন রাত এক করে রংবেরংরে আবির তৈরী করেন। আগামী ১৮ মার্চ হোলি (Holi 2022)। তার আগের দিন ১৭ মার্চ রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

আরও পড়ুনঃ কেমন হবে প্রথম মহিলা অর্থমন্ত্রীর রাজ্য বাজেট, কিছু চমক থাকবে কি?

হোলির আগের দিন ‘হোলি কা দহন’ উদযাপনের রীতি রয়েছে। সেই কারণেই একদিনের জন্য নাইট কারফিউ শিথিল করা হল বলে জানিয়েছে নবান্ন (Nabanna)। প্রসঙ্গত, ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এই প্রস্তাব মেনে নিয়েছে সরকার।

রাজ্যে করোনা সংক্রমণ এমনিতেই অনেকটা কমে গিয়েছে। প্রায় দু’ বছর পর বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি হননি। রাজ্যের অনেক জায়গাতেই করোনা হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে।

হোলি উপলক্ষে একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার, জানালো নবান্ন

হোলি উপলক্ষে একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার, জানালো নবান্ন
হোলি উপলক্ষে একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার, জানালো নবান্ন

যদিও আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ জারি রেখেছে রাজ্য সরকার। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউও চালু রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই সময় বাইরে থাকলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। হোলির জন্য সেই বিধিনিষেধেই ছাড় দিল নবান্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত