West Bengal Budget: কেমন হবে প্রথম মহিলা অর্থমন্ত্রীর রাজ্য বাজেট, কিছু চমক থাকবে কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ, শুক্রবার রাজ্য বাজেট পেশ করার কথা রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দফতরেই প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবার স্বাধীন দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুনঃ কে হবেন যোগীর ডেপুটি? বড় প্রশ্নের সম্মুখীন বিজেপি

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। দ্বিতীয় দিনেই ফের মন্ত্রিসভার দায়িত্ব বন্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই স্বাধীন দায়িত্ব দেওয়া হয় চন্দ্রিমাকে। আর এবার তিনিই পেশ করবেন রাজ্য বাজেট। ওয়াকিবহল মহলের ধারনা এবার বাজেটে পরিকাঠামো নির্মাণ, শিল্প ও কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হবে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধিবেশনে ইতিমধ্যে ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে রাজ্যবাসীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটে স্বাভাবিকভাবে সামাজিক খাতে ব্যয় বরাদ্দ করতে দেখা যায়। বিভিন্ন প্রকল্পগুলিতে কী বরাদ্দ করা হবে, তা দেখার রয়েছে।

কেমন হবে প্রথম মহিলা অর্থমন্ত্রীর রাজ্য বাজেট, কিছু চমক থাকবে কি?
কেমন হবে প্রথম মহিলা অর্থমন্ত্রীর রাজ্য বাজেট, কিছু চমক থাকবে কি?

মহিলাদের জন্য কোনও বড় ঘোষণা কি থাকতে পারে, সেটা নিয়েও জল্পনা রয়েছে। রাজ্যের কাছে উদ্বেগের বিষয় হল আর্থিক বোঝা। গত ১০ বছরে রাজ্যের ভাঁড়ারে প্রচুর টান পড়েছে। পরিমাণ অনেকটাই বেড়েছে।পাশাপাশি কোভিড-অতিমারি পরিস্থিতিতেও রাজ্য আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।

কেমন হবে প্রথম মহিলা অর্থমন্ত্রীর রাজ্য বাজেট, কিছু চমক থাকবে কি?

একাধিক পেশার সঙ্গে যুক্ত মানুষ ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরকে এগিয়ে যেতে সাহায্য করতে কীভাবে বাজেটে বরাদ্দ করা হয়, সেটাও লক্ষ্যণীয়। তাঁদের জন্য সামাজিক সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত