Dilip Ghosh: তৃণমূল নেতাদের পেছনে পেট্রল দিয়ে দিলে দেখবেন দৌড়চ্ছে, বিতর্কিত মন্তব্য দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। তাঁর একাধিক মন্তব্য ঘিরে আগেও রাজ্য রাজনীতিতে সমালোচনা হয়েছে। বুধবার বীরভূমের সভা থেকে এমন এক কথা বললেন দিলীপ ঘোষ যা ঘিরে বেড়েছে রাজ্য রাজনীতির পারদ। তাঁর কথায়, তৃণমূল নেতাদের পেছনে পেট্রল দিয়ে দিলে দেখবেন দৌড়চ্ছে। আমরা ছোটবেলায় কুকুরের পেছনে পেট্রল দিয়ে দিতাম। আপনারা দিতেন? যেমন দৌড়তো, দেখবেন তৃণমূলের নেতারাও তেমন দৌড়বে। সেই দিন আসছে।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: ১৪ টির মধ্যে ১০ টি আসন চাই, অসমের কর্মীসভায় বার্তা অভিষেকের

কেন একথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি? এমনকি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিয়মিত কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছে তৃণমূল। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই পদক্ষেপ নিলেন তিনি। তাঁর কথায়, পেট্রল তো অনেক দূরের কথা। এরা আলু, পটল, ঝিঙের দাম কমাতে পারছে না। দিদিমণির যোগ্যতা আমাদের জানা আছে। হয় ভিক্ষে করে সরকার চালাচ্ছে নয় তো চোখ রাঙিয়ে।

May be an image of 4 people and people standing

এরপরেই সুর চড়িয়ে তিনি বলেন, পেট্রল (Petrol) মানুষ খায় না। আলু মানুষ খায়। পেট্রলের দাম ৯০ টাকা থেকে বেড়ে ১১৫ হয়েছে। আলুর দাম দ্বিগুণ বাড়িয়েছে রাজ্য সরকার।

তৃণমূল নেতাদের পেছনে পেট্রল দিয়ে দিলে দেখবেন দৌড়চ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের 

তৃণমূল নেতাদের পেছনে পেট্রল দিয়ে দিলে দেখবেন দৌড়চ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের 
তৃণমূল নেতাদের পেছনে পেট্রল দিয়ে দিলে দেখবেন দৌড়চ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের

যদিও রাজ্য রাজনীতিতে এধরনের কথা নতুন কিছু নয়। দিলীপ ঘোষের বক্তব্যের বিরুদ্ধে মন্তব্য করতে পিছপা হননি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে দিলীপ ঘোষ আয়নায় যে প্রাণীর ছবি দেখতে পান, মুখ দিয়ে সেই প্রাণীর কথাই বেরিয়ে গেছে। টি সুস্থ রাজনীতিকের মন্তব্য হতে পারে না। পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত