নজবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে ১৪ টির মধ্যে ১০ টি আসন চাই। অসমে পা রেখেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা ছুঁড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলে, আগামী বছর ত্রিপুরা এবং মেঘালয়ে নির্বাচন রয়েছে। দুটি রাজ্যেই সরকার গঠন করবে তৃণমূল। আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আগামী দিনে ভিন রাজ্যে সংগঠনকে মজবুত করাই তৃণমূলের প্রধান লক্ষ্য। তাই বুধবার অসম সফরে উপস্থিত হয়েছেন অভিষেক। সেখানে গিয়েই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সাধারণ সম্পাদক। তিনি বলেন, রিপুন বোরার যোগদানের সঙ্গে সঙ্গেই তৃণমূল অসমে কাজ শুরু করে দিয়েছে। সেরাজ্যের নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা, আপনারা যেখানে যখন আমায় ডাকবেন আমি হাজির হয়ে যাবো। কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করব।

তাঁর কথায়, দেশে ১৭০০ রাজনৈতিক দল রয়েছে। কিন্তু ৫ থেকে ৬ টি দল সর্বভারতীয় স্তরে জায়গা পেয়েছে সেটা হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গর্ব করে বলে অসমে বিরোধী বলে কিছু নেই। আমরা তো সকলে কংগ্রেস ছেড়ে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস ছেড়ে এসেছে। কেন বানিয়েছিল? কারণ, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মাঠে নেমে লড়াই দিতে হবে। জীবনের বাজি রেখে লড়াই করতে হবে। স্যোশাল মিডিয়ায় সরব হয়ে কোনও লাভ হবে না।
কংগ্রেসকে উদ্দেশ্য করে অভিষেকের বক্তব্য, কংগ্রেসের উদ্দেশ্যে বলতে চাই। গত আট বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হারছে। আর তৃণমূল ৮ বছর ধরে বিজেপিকে হারিয়ে চলেছে। আমরা যেখানে যাই, সেখানে শেষ নিঃশ্বাস অবধি লড়াই করি। তাতে যা করতে হয় হবে। আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যেখানে বলবেন সেখানে যাবো। আগামী দেড় বছর ধরে বুথে বুথে তৃণমূলের কমিটি গড়ে তুলতে হবে।



তাঁর সংযোজন, ত্রিপুরায় আমার ওপর হামলা হয়েছে। সুস্মিতা দেব, শান্তনু সেনের ওপর হামলা হয়েছে। স্থানীয় নেতৃত্বের ওপর হামলা হয়েছে। তৃণমূল মাথানত করেনি। তুমি মারবে আমরা থামব না। তার জন্য যতটা করা দরকার করব। আমরা মানুষের ইস্যুকে সামনে রেখেই রাস্তায় নেমে লড়াই করব।
বাংলা থেকে বেরিয়ে তৃণমূল মেঘালয়ের এখন প্রধান বিরোধী দল। আগামী বছর ত্রিপুরা এবং মেঘালয়ার নির্বাচন রয়েছে। আমি আপনাদের বলতে পারি আপনাদের আশীর্বাদে আগামী দিনে তৃণমূল দুই জায়গাতেই সরকার গঠন করবে। কিন্তু লোকসভা নির্বাচন অনেকটাই কাছে। তাও আপনারা কথা দিন আপনারা লড়াই করে তৃণমূলের জন্য অসমের ১৪ টি আওস্নের মধ্যে ১০ টি আসন এনে দেবেন।
১৪ টির মধ্যে ১০ টি আসন চাই, মেঘালয় এবং ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল, দাবী অভিষেকের

আমাকে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে কোনঅও লাভ হবে না। বিজেপির ক্ষমতা থাকলে লড়ে দেখাক। এভাবে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে পার পাবে না। আমরা অসমের মানুষের জন্য আরও কিছুটা হাঁটতে রাজি। অসমকে দিল্লি থেকে রিমোট দিয়ে কেউ পরিচালনা করবে না। অসমের মানুষ করবে।







