Shubman Gill: আইপিএল এখন অতীত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি গিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএলে ভাল ছন্দে থাকা তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে ঠিকই। কিন্তু বিশ্ব টেস্ট ফাইনালের আগে সে সব মাথায় রাখতে রাজি নন শুভমান গিল। বরং তাঁর মতে, এই ম্যাচ বাকি সব কিছুর থেকে আলাদা। আইসিসির একটি ভিডিয়োয় এ কথা বলেছেন শুভমন।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র বাংলার পঙ্কজ রায়কে আমরা ভুলে যেতে বসেছি!

তাঁর কথায়, ”আইপিএল আত্মবিশ্বাস জোগাচ্ছে ঠিক। তবে আমার মনে হয় এবার সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতি এবং সম্পূর্ণ অন্যধরনের খেলা।” তিনি আরও বলেন, ”ক্রিকেটের মজা এটাই। গত সপ্তাহে আমরা সম্পূর্ণ অন্যধরনের একটা টুর্নামেন্ট খেলেছি, তার পরিবেশও ছিল ভিন্নধরনের। এবার খেলার ধরনও অন্য, পরিবেশ-পরিস্থিতিও অন্যরকমের। এটাই চ্যালেঞ্জ। আর এই কারণেই টেস্ট ক্রিকেট এত উত্তেজক।”

9 1

উল্লেখ্য, ২ বছর আগে নিউ জ়‌িল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট ফাইনালে হেরেছিল ভারত। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে শুভমান ৩৬ রান করেছিলেন। সেই হার থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন বলে মনে করেন শুভমান।

11 2
আইপিএল এখন অতীত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি গিল

বলেছেন, “দল হিসাবে আগের হার থেকে যা শিখেছি তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত ব্যাটারদের মধ্যে আলোচনাটা বেশি। আশা করি গত বারের ভুল এ বার হবে না”। এদিকে কাউন্টি খেলার জন্য আগে থেকেই বিলেতে রয়েছেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে পরিচিত তিনি।

আইপিএল এখন অতীত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি গিল

10 1

পূজারা বলছেন, ”এবার আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আশা রাখি এবার আমরা জিততে পারব। বেশিরভাগ ক্রিকেটারই এখানে খেলেছে, কয়েকজন আবার কাউন্টি ক্রিকেটও খেলেছে।” উল্লেখ্য, কাউন্টিতে ৫৪৫ রান করেছেন পূজারা। আর এই অভিজ্ঞতা কাজে লাগবে ফাইনালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত