হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে অশ্লীল যৌন মন্তব্য, গাভাসকারের কাণ্ডে বিতর্কে উত্তাল IPL

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি আইপিএলে সঞ্জু স্যামসনের নেতৃত্বে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসকে। শুক্রবার চেন্নাইকে হারিয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলেছে তারা। যে দলের অন্যতম সদস্য শিমরণ হেটমেয়ারও । আর ম্যাচের মাঝে সেই ক্যারিবিয়ান তারকাকে নিয়ে মশকরা করতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়লেন সুনীল গাভাসকর।

আরও পড়ুনঃ অধিনায়ক হিসেবে বিরাটের থেকে অনেক এগিয়ে সৌরভ, কেন? জানালেন শেওয়াগ

কিংবদন্তির মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড়। ঠিক কি বলেছেন গাভাসকর? রাজস্থানের জার্সিতে বেশ কয়েকম্যাচ খেলতে পারেননি হেটমায়ার। সন্তান জন্মের জন্য কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে চেন্নাই ম্যাচের আগে হেটমায়ার দলের সঙ্গে যোগ দেন। এর পর ধারাভাষ্য দিতে গিয়ে কিংবদন্তি বলে ফেলেন,

হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে অশ্লীল যৌন মন্তব্য, গাভাসকারের কাণ্ডে বিতর্কে উত্তাল IPL

“হেটমায়ারের স্ত্রী ডেলিভারি করেছে। এবার হেটমায়ারের কি দলের হয়ে ডেলিভার (পারফরম্যান্স) করবে?” এরপরেই সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে সমালচিত হন তিনি। ব্যাট হাতে হেটমায়ার অবশ্য সফল হতে পারেননি। প্রশান্ত সোলাঙ্কির বলে আউট হওয়ার আগে হেটমায়ার ৭ বলে ৬ করেন।

12 15

হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে অশ্লীল যৌন মন্তব্য, গাভাসকারের কাণ্ডে বিতর্কে উত্তাল IPL

এই মন্তব্য নিয়ে অনেকেই কিংবদন্তির ভাষা প্রয়োগের সমালোচনা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন গাভাসকরকে ইংরাজি ধারাভাষ্য করতে দেওয়া হচ্ছে। কারও কারও আবার দাবি, ধারাভাষ্যকার হিসেবে গাভাসকরকে একেবারেই পছন্দ হয় না। উল্লেখ্য, এর আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে গিয়ে অনুষ্কা শর্মার নাম টেনে এনে বিতর্কের মুখে পড়েছিলেন সানি।

13 16

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত