শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, শিলিগুড়িঃ শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব। শপথ নিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলারেরা। আজ সকালে তৃণমূলের ৩৭ জন কাউন্সিলার ছাড়াও অন্যান্য দলের কাউন্সিলার উপস্থিত ছিলেন। প্রথমে শপথ নিয়ে গৌতম দেব জানান, ‘আমাদের বহুদিনের ইচ্ছে এবং আকাঙ্ক্ষা ছিলো শিলিগুড়ির জন্য কিছু করে দেবার।

আরও পড়ুনঃ আগামী ২দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে রাজ্যের অধিকাংশ জেলা

কিন্তু আমাদের সেই আশা পুরন হচ্ছিল না কোনভাবেই। এবারে শিলিগুড়ি পুরনিগমের মানুষ আমাদের সুযোগ করে দিয়েছেন মানুষের জন্য কিছু কাজ করবার জন্য। এবারে আমাদের একটাই লক্ষ থাকবে শিলিগুড়ির জন্য কিছু করবার। আমরা আশা করছি আগামী ৫ বছরে শিলিগুড়িতে উন্নয়নের জোয়ার আনতে পারবে তৃণমূল। মুখ্যমন্ত্রী আমাকে মেয়র করে আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমি তা যথাযথভাবেই পালন করতে চেষ্টা করবো’।

শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব
শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব

মেয়রের সাথে শপথ নিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। তিনি জানান, ‘মানুষ আমাকে বিশ্বাস করে এই পদটি উপহার দিয়েছেন আমি সেই জায়গা বজায় রাখতে চেষ্টা করবো’। এদিন শপথ নিলেন কংগ্রেস, সিপি এম এবং বিজেপীর কাউন্সিলারেরাও। এদিন শপথ নিয়ে মনমরা হয়ে বসেছিলেন শিলিগুড়ির এগারো নং ওয়ার্ডের কাউন্সিলার মঞ্জুশ্রী পাল।

শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব

তিনি জানালেন প্রতিবার দুজনে একসাথে শপথ নিই এবারে ও নেই খুব খারাপ লাগছে। তবে আমাকে বলেছে মন খারাপ না করে লড়াই করে মানুষের জন্য কাজ করে যেতে। এদিন শপথ নিয়ে সূজয় ঘটক জানান আমি একা এখানে আবার আমাকে লড়াই শুরু করতে হবে। এদিন শপথ নিলেন শিলিগুড়িতে দ্বিতীয় বারের জন্য একমাত্র মহিলা কাউন্সিলার শ্রাবনী দত্ত ।

শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব

তিনি জানালেন, ‘আজ থেকেই লড়াই কাজ শুরু আমার। আমাকে আমার ওয়ার্ডের মানুষ ভালবেসে ভোট দিয়েছেন আমাকে তার মর্যাদা রাখতে হবে। এর মর্যাদা আমাকে রাখতেই হবে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর