নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি দেশে। এখনো করোনার জাল ছড়িয়ে আছে গোটা দেশজুড়ে। তবে আগের থেকে পরিস্থিতি কিছুটা ভালো। আর এর মধ্যেই শুরু হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের তিনটি ম্যাচে হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
আরও পড়ুনঃ দল নির্বাচনে সৌরভের প্রভাব? প্রশ্ন শুনে বিস্ফোরক দাদা
এর কারণ হল বায়ো বাবলের মধ্যে থেকে গোটা টিম কে দেশের এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়াটা সমস্যার। সে কথা মাথায় রেখেই কলকাতাকে বেছে নেওয়া হয়। এই সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। আর এর পরেই বিরাট, রোহিতদের খেলা দেখার জন্য আপামোর বঙ্গবাসী আশায় বুক বেঁধে ছিলেন সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখবেন বলে।

কিন্তু বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর শোনালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ইডেনে দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ। ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি আগে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একেবারেই ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেটারদের শরীর স্বাস্থ্য।
বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর, দর্শকশূন্য ইডেনে হবে খেলা, জানিয়ে দিলেন সৌরভ
সেই কারণেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ”সরকারি ভাবে জানিয়ে দিতে চাই, ইডেন গার্ডেন্সে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষকেও দেওয়া হবে না কোনও টিকিট। কেবলমাত্র সিএবি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হচ্ছে।”



