নজরবন্দি ব্যুরো: আজ থেকে ফের কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হচ্ছে মহানগরে। টিকার সংকটের কারণে কলকাতা সহ একাধিক জায়গায় গত কয়েকদিন বন্ধ ছিলো প্রথম ডোজের টিকাকরণ, কেবল মাত্র কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ছিল হাসপাতালগুলিতে। তবে গত কয়েকদিনে কোভ্যাকসিনের ডোজ রাজ্যে আসায় কলকাতায় আজ থেকে ফের শুরু হচ্ছে কোভ্যাকসিনের প্রথম ডোজের টিকাকরণ।
আরও পড়ুনঃ সন্তানসম্ভবা নুসরাত জাহান! এবার মুখ খুললেন স্বামী নিখিল জৈন


সূত্রের খবর, আজ শনিবার থেকে কলকাতা পুরসভার সব টিকা কেন্দ্র পাওয়া যাবে কোভ্যাকসিন। এমনিতেই রাজ্য তথা দেশে টিকার জোগান কম। চাহিদা অনুযায়ী টিকা মিলছে না সর্বত্র। দেশের একাধিক জায়গায় টিকার সংকটের কারণে আটকে আছে টিকাকরণ। বেদ অক্সিজেনের চাহিদা মিটলেও এই মুহুর্তে প্রকট হয়ে দেখা দিচ্ছে টিকার আকাল। উৎপাদন অনুসারে কোভিশিল্ড টিকা পাওয়া গেলেও, কোভ্যাকসিন টিকা সহজলভ্য হয়নি।
আজ থেকে ফের কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু কলকাতায়, কলকাতা পুরসভার ৩৯টি টিকা কেন্দ্রে শুধুমাত্র কোভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানেও টিকা বাড়ন্ত থাকায় প্রথম টিকা দেওয়া বন্ধ রাখা হয়। ওই টিকাকেন্দ্রগুলিতে এতদিন মিলত শুধু দ্বিতীয় টিকা। এ বার সেই অবস্থার পরিবর্তন হচ্ছে বলে জানাল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, শনিবার থেকে পুনরায় পুরসভার ৩৯টি টিকা কেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হবে। তবে আপাতত সবাই এই সুযোগ পাবেন না, এখন ৬০ ঊর্ধ্ব ব্যক্তিরাই ভ্যাকসিনের প্রথম ডোজে অগ্রাধিকার পাবেন।







