সন্তানসম্ভবা নুসরাত জাহান! এবার মুখ খুললেন স্বামী নিখিল জৈন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সন্তানসম্ভবা নুসরাত জাহান! সাংসদ-অভিনেত্রী নিজে যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। তবে, ঘনিষ্ঠমহল বলছে, যশ দাশগুপ্ত ও নুসরত জুটির জীবনে নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগমন ঘটতে চলেছে নতুন অতিথির। এক মাস আগেই নাকি এই সুখবর পেয়েছেন তাঁরা। প্রসঙ্গত নুসরাত জাহান এর সঙ্গে নিখিল জৈন এর সম্পর্ক বেশ কিছুদিন ধরেই খারাপ সেটা আর কারো অজানা নয়।

আরও পড়ুনঃ স্পুটনিক-ভি তৈরিতে ছাড়পত্র, সেরামের হাতের মুঠোয় দেশের ৭০% ভ্যাকসিন বাজার!

অপরদিকে অভিনেতা যশ এর সাথে তার বন্ধুত্বের সম্পর্ক শুধু টলিপাড়া নয় পশ্চিমবাংলার প্রায় সব মানুষই জানেন কিন্তু এখন প্রশ্ন হল এই সন্তানের বাবা কে? নিখিলের সঙ্গে নুসরাত একসঙ্গে থাকেন না ঠিকই কিন্তু আইনত তাদের এখনো কোনো ডিভোর্স হয়নি তবে এই খবর যখন টলিপাড়া এবং রাজ্য রাজনীতি থেকে তোলপাড় করে তুলেছে ঠিক তখনই মুখ খুললেন নিখিল জৈন।

সন্তানসম্ভবা নুসরাত জাহান! নিখিল জানিয়েছেন, “তিনি নুসরতের সন্তানসম্ভবা হওয়ার বিষয়ে কিছুই জানেন না। কারণ, মাস খানেক ধরেই তাঁদের মধ্যে কথাবার্তা একেবারে বন্ধ। বিগত সাত মাস ধরে তারা একসঙ্গে থাকেন না। তিনি সত্যিই জানেন না নুসরাতের জীবনে এখন কি চলছে”।প্রসঙ্গত, ‘SOS কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই নাকি যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা বাড়ে। ফলে স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এরপর যশ-নুসরত রাজস্থান ট্যুরেও গিয়েছিলেন। আজমের শরীফ থেকে শুরু করে কালীঘাটেও তাঁদের একসঙ্গে পুজো দিতে দেখা যায়।

গোড়ার দিকে সম্পর্ক নিয়ে রাখঢাক করলেও পরে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার দুজনের পোস্টে প্রেম করার ইঙ্গিত মিলেছে। যদিও যশ নুসরাতের রাজনৈতিক মতামত সম্পূর্ণ ভিন্ন একদিকে যেমন নুসরাত তৃণমূল সাংসদ অপরদিকে রাজনীতিতে পা রেখে এবার বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে ভোটে বিজেপির হয়ে লড়েছেন যশ। তবে এসবের মধ্যেও নুসরাত বারবারই বলেছেন তাদের বন্ধুত্বের মধ্যে রাজনীতি কোন সময়ে বাধা হয়ে দাঁড়াবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর