নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপ এড়াতে দেশ জুড়ে এই মুহুর্তে টিকাকরণ হচ্ছে মোট দুটি টিকার। সেরামের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনে। ভারতে এসেছে রাশিয়ান ভ্যাক্সিন স্পুটনিক-ভিও। সেই টিকাও দেওয়া শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। এই মুহুর্তে দেশ জুড়ে অক্সিজেন আর বেডের হাহাকার কমলেও আকাল টিকার। পর্যাপ্ত টিকার অভাবে একাধিক জায়গায় বন্ধ হয়ে আছে টিকাকরণ। সেই পরিস্থিতিতে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরির ছাড়পত্র চেয়েছিল সেরাম। স্পুটনিক-ভি তৈরিতে ছাড়পত্র, সেরাম কে সেই অনুমতি দিল মোদি সরকার।
আরও পড়ুনঃ শুভেন্দুকে রুখতে ব্রম্ভাস্ত্র লক্ষণ, ‘নন্দীগ্রামে ক্লিন চিট’ জার্সি বদল প্রায় চূড়ান্ত!


রাশিয়ায় নির্মিত বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি এ বার তৈরি হবে দেশে। তৈরি করবে সেরাম ইন্সটিটিউট। এদিন এক সাক্ষাৎকারে সেরামের মুখপাত্র জানিয়েছেন, “আমরা স্পুটনিক ভি তৈরির করা জন্য প্রাথমিক ছাড়পত্র পেয়ে গিয়েছি। যদিও ভ্যাকসিন তৈরি শুরু হতে আরও কয়েক মাস সময় লাগবে। তার আগে আমরা কোভিশিল্ড এবং কোভোভ্যাক্স তৈরির উপরই মন দিতে চাই।”
ভারতের লোক সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে টিকা প্রস্তুতে অপারগ এই দুই সংস্থা। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন প্রয়োজনে অন্য সংস্থা গুলিকে টিকা প্রস্তুতে সেরাম বা ভারত বায়োটেকের সঙ্গে যুক্ত করা হোক, কেজরিওয়াল বলেছিলেন অন্যথায় নিজেদের ফর্মুলা শেয়ার করুক ওই দুই সংস্থা। তাতে টিকার সময়া মিটবে কিছুটা হলেও।
স্পুটনিক-ভি তৈরিতে ছাড়পত্র, এক কথায় ডক্টর রেড্ডিজকে টেক্কা দিতে এবার কোভিশিল্ডের পাশাপাশি স্পুটনিক-ভি তৈরির প্রস্তুতি নিয়ে আসরে সেরাম। সুত্রের খবর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়াতে ইতিমধ্যেই সেরামের আবেদন পত্রে শিলমোহর পড়েছে। এই নিয়ে পরপর ৩ টি ভ্যাকসিন তৈরির স্বত্ব পেল একা সেরাম ইন্সটিটিউট। দেশের ভ্যাকসিন বাজারের প্রায় ৭০ শতাংশ ক্ষমতাই কার্যত কুক্ষিগত হতে চলেছে সেরামের হাতে।









